‘জেলেই মৃত্যু হতে পারে চিন্ময়কৃষ্ণ প্রভুর’, মুখ খুললেন সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এখন জেলবন্দি রয়েছেন চিন্ময়কৃষ্ণ প্রভু। আগামী ২ জানুয়ারি বাংলাদেশ আদালতে রয়েছে তাঁর জামিনের শুনানি। এই আবহে ভারতে এলেন চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। সোমবার একটি বিশেষ কাজে ব্যারাকপুরে এসেছেন আইনজীবী। সেখানেই রবীন্দ্রের সাক্ষাৎকার নেয় এক সংবাদমাধ্যম। আর তখনই চিন্ময়ের আইনজীবী তুলে ধরেন বাংলাদেশের একাধিক ছবি ।

রবীন্দ্র বলেন, ‘আইনজীবী হিসাবে ৩৮ বছর কাজ করছি। চট্টগ্রামে গিয়েছিলাম, চিন্ময়কৃষ্ণের হয়ে লড়তে। কারণ কোনও আইনজীবী সেখানে দাঁড়াতে পারছেন না। প্রায় ৭১ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ প্রশাসন।‘  কেমন রয়েছেন চিন্ময় প্রভু ? এই নিয়ে প্রশ্ন করা হলে আইনজীবী জানান,’ আইনজীবী হিসাবে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলাম। এরপর চিন্ময়কৃষ্ণ প্রভুর এলেন। কান্না জড়ানো কন্ঠ। চোখে জল এসে গিয়েছে। ওঁ দুর্বল হয়ে যাচ্ছেন। এমনকি জেলে মৃত্যু হতে পারে।  একটা ফটো তুলেছিলাম,  সেটা আমাকে ডেপুটি জেলার দেননি। ‘ পাশাপাশি রবীন্দ্র জানান চিন্ময় ছাড়াও দুজন সাধুকে গ্রেফতার করেছে বাংলাদেশ প্রশাসন।

এছাড়াও বাংলাদেশে পরিস্থিতি নিয়ে আইনজীবী বলেন, ‘ ওখানে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দুটি সমান্তরাল প্রশাসন চলছে। চিন্ময়কৃষ্ণ কোনও অপরাধ করেননি। ইউনুস প্রশাসনের চক্ষুশূল চিন্ময়কৃষ্ণ। বড় সমাবেশ করায় চিন্ময়কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন। ‘ বলা বাহুল্য, বর্তমানে ঢাকা থেকে কলকাতায় চিকিৎসার জন্য এসেছেন রবীন্দ্র ঘোষ।  সাত-আট দিন তিনি এখানে  থাকবেন।   

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী