প্যালেস্টাইনের পর এবার ‘বাংলাদেশ’ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি ব্যাগ নিয়ে বিতর্কে জড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল সোমবার প্রিয়াঙ্কা গান্ধী সংসদে গিয়েছিলেন ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে। যা নিয়ে সামাজিক মাধ্যমে হইচই পড়ে গিয়েছিল। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর)ব্যাগ কাঁধে নিয়ে সংসদে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা। তবে এবার আর ‘প্যালেস্টাইন’ নয়। লিখা রয়েছে ‘বাংলাদেশ’। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।

প্রিয়াঙ্কার এই ব্যাগে লিখা রয়েছে, ‘বাংলাদেশ’। তার নীচে লেখা, ‘হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।’ তবে প্রিয়াঙ্কা একা নন, কংগ্রেসের অন্য সাংসদেরাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান। প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে বিজেপির খোঁচার পরের দিনই বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা-সহ ব্যাগ নিয়ে সংসদে হাজির হলেন ওয়েনাড়ের এই সাংসদ।

গতকাল সোমবার(১৬ ডিসেম্বর) সংসদের শীতকালীন অধিবেশনে বক্তৃতার সময়েও বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরেন প্রিয়াঙ্কা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগগুলির বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপের জন্য চাপ দেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক আলোচনারও প্রস্তাব দিয়েছেন তিনি।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল গোটা বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার মোল্লা ইউনূসের আমলে একের পর এক চলছে হিন্দু নিধন যজ্ঞ। সংখ্যালঘুদের উপর হামলার পাশাপাশি ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতে মামলা করেছে ইউনূস সরকার। সম্প্রতি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আর তাতেই দুই দেশের মধ্যে টানাপোড়ন শুরু হয়েছে।

অন্যদিকে ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে আচমকাই নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাসরা। এই হামলায় ১২০০ ইজরায়েলি নিহত হয়েছিল। এছাড়াও বহু ইজরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। আর এরপর থেকেই প্রতিশোধ নিতে গাজা জুড়ে গনহত্যা শুরু করে ইজরায়েল।টানা এক বছর পার হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। গাজা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে সোমাবর সংহতি জানিয়েছে প্রিয়াঙ্কা।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর