‘পড়াশোনায় মন দাও’, মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী কিশোরী

মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা করল একজন ১৫ বছরের কিশোরী। তাঁকে তাঁর মা শুধুমাত্র বলেছিলেন, 'মোবাইল ফোন না ঘেঁটে পড়াশোনায় মন দাও', মায়ের বকা মেনে নিতে না পেরে অভিমানে আত্মঘাতী হয় ওই কিশোরী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে ৮ থেকে ৮০ সবার হাতেই একটা করে মোবাইল ফোন। প্রচলিত আছে, মোবাইল ফোন দেখে গোল্লায় গেল পড়াশোনা! পড়ুয়া তো আছেই, একরত্তি শিশুদের কাছেও এখন মোবাইল ফোন খুব গুরুত্বপূর্ণ। কারণ এখন মোবাইল ফোন শুধু যোগাযোগ মাধ্যম নয়, মোবাইলের মাধ্যমে দেশ-বিদেশের নানা খবর নিমেষেই পৌঁছে যাচ্ছে আমাদের হাতে মুঠোয়। এছাড়া মোবাইল ফোনে ফুটে ওঠা এক একটা মজাদার ফুটেজ প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যার ফলে, নিমেষেই যেমন শিশুর কান্না বন্ধ হয়ে যাচ্ছে, তেমন নানারকম অজানা তথ্য পাওয়া যাচ্ছে, জ্ঞান অর্জন করা যাচ্ছে, এছাড়া দুর্দান্ত সময়ও কাটছে। তবে বর্তমানে মোবাইল ফোন ঘাটার নেশা বাচ্চাদের পড়াশোনারও ব্যপক ক্ষতি করছে। যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলে দিচ্ছে বাবা-মায়েদের। আর বাবা-মায়ের এ ধরনের বকুনি শুনে নিমেষেই জীবন শেষ করে দিচ্ছে তরুণ প্রজন্ম। সম্প্রতি এমনই একটি চমকপ্রদ ঘটনা ঘটল মহারাষ্ট্রে। মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা করল একজন ১৫ বছরের কিশোরী। তাঁকে তাঁর মা শুধুমাত্র বলেছিলেন, ‘মোবাইল ফোন না ঘেঁটে পড়াশোনায় মন দাও’, মায়ের বকা মেনে নিতে না পেরে অভিমানে আত্মঘাতী হয় ওই কিশোরী।

ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের ডম্বিভালি এলাকায়। যা রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার দিন, মেয়েটির মা তাঁকে জোরে ধমক দিয়েছিলেন। এবং তাঁকে বলেছিলেন, মোবাইল ফোন বেশি ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দাও। এরপরেই মায়ের বকুনি শুনে ডম্বিভালির মানকোলি ব্রিজ থেকে নদিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মেয়েটি। গত রবিবার (১৫ ডিসেম্বর) মেয়েটির দেহ উদ্ধার করা হয়েছে। মেয়েটি দশদিন আগে নিখোঁজ হয়েছিল বলে তাঁর পরিবার জানিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মেয়েটি তার বাবা-মায়ের সঙ্গে ডম্বিভালি পশ্চিমের উমেশনগর এলাকায় থাকত। মেয়েটির বাবা সবজি বিক্রেতা। গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মেয়েটি একটানা মোবাইল ফোন ব্যবহার করাতে তাঁর মা বলে, ‘বেশি মোবাইল ফোনের দিকে না তাকিয়ে পড়াশুনায় মনোযোগী হও!’

আর মায়ের কথায় মেয়েটি খুব কষ্ট পেয়েছিল। অভিমানে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। প্রথমে তাঁর পরিবার ভেবেছিল, মেয়েটি হয়তো তার বন্ধুর কাছে গিয়েছে। কিন্তু বিকেলে পর্যন্তও সে বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু করে পরিবার। কিন্তু মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া না যাওয়ায় শেষমেশ তাঁর বাবা বিষ্ণুনগর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার ১০ দিন পর মিলল মেয়েটির মৃতদেহ। বিষয়টি নিয়ে অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করেন। এরপর তাঁদের কাছে খবর আসে যে, মোথাগাঁও-মানকলি ব্রিজ থেকে এক তরুণী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এরপর পুলিশ উপসাগরে নৌকা দিয়ে মেয়েটিকে খোঁজার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এরপর গত রবিবার সন্ধ্যায় মোথাগাঁও খাড়ির পাড়ে ওই তরুণীর লাশ ভেসে ওঠে এবং পুলিশ মেয়েটির দেহ উদ্ধার করে। সেখানে মেয়েটির বাবা-মাকেও ডাকা হলে তাঁরা লাশ শনাক্ত করেন। পরে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর