মালদার হরিশ্চন্দ্রপুরে মন্ত্রীর গড়ে শিয়ালের দৌরাত্ম্য, জখম ১৩

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা:মন্ত্রীর গড়ে শিয়ালের দৌরাত্ম্য। শিয়ালের হানায় গুরুতর জখম ১৩ জন। আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছে এলাকাবাসী। প্রশ্নের মুখে বনদফতরের ভূমিকা। ক্রমশ বাড়ছে শিয়ালের উৎপাত। সমগ্র বিষয় নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। গাছ মাফিয়াদের দৌরাত্ম্যে বন ধ্বংস হচ্ছে। তাই শিয়াল(Jackle) লোকালয়ে ঢুকে পড়ছে অভিযোগ বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়া এলাকায় দিনের আলোয় চাষের জমিতে শিয়ালের দলের আক্রমণের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে ,সাম্প্রতিক কালে গ্রামে প্রায় লোকালয়ে ঢুকে পড়ছে শিয়ালের দল। বিভিন্ন সময়ে অনেকের বাড়িতে ছাগল, মুরগির খোঁজে ঢুকে পড়ছে। তারপরে আক্রমণের মুখে পড়ছে মানুষ। এদিন এলাকার অনেকেই জমিতে চাষ করছিল। সেই সময় শিয়ালের দল হানা দেয়। ১৩ জন ভয়ানক ভাবে জখম হয়েছে। কারোর চোখে, কারোর মুখে, কারোর মাথায় ক্ষত-বিক্ষত করে শিয়াল। তাদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন(Minister Tajamul Hossian)। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ান। ইতিপূর্বে বিধানসভায় এলাকা জুড়ে শিয়ালের উৎপাত বাড়া নিয়ে বিধানসভায় বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে ছিলেন মন্ত্রী।

এদিন তিনি জানান, বনমন্ত্রীর(Forest Minister) সঙ্গে বৈঠক করবেন এই বিষয় নিয়ে। পার্শ্ববর্তী ভালুকাতেই রয়েছে অরণ্য। সেখান থেকেই শিয়ালের দল আসছে বলে মনে করা হচ্ছে। তবে প্রশ্নের মুখে পড়ছে বনদপ্তরের ভূমিকা। যদিও বিজেপির অভিযোগ যখন নির্বিচারে গাছ কাটা হচ্ছে তখন প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না। বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। শিয়াল যাবে কোথায়? সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এলাকার মানুষ এখন প্রায় ঘরবন্দি ‘হুক্কা হুয়ার’ আওয়াজে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের