চন্দ্রকোণা রোডে জোর কদমে চলছে অমৃত ভারত স্টেশন প্রকল্প গড়ে তোলার কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর :ভারতীয় রেল নেটওয়ার্কের বিভিন্ন স্টেশনের উন্নয়ন এবং আধুনিকীকরণের লক্ষ্যে সম্প্রতি অমৃত ভারত স্টেশন প্রকল্প(Amrit Bharat Station Scheme) চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেলের ১২৭৫ টি স্টেশনের উন্নয়ন ও আধুনিকীকরণ ঘটানো হবে। এই প্রকল্পের জন্য বাদ যায়নি আদ্রা ডিভিশনের চন্দ্রকোনা রোড স্টেশনও(Chandrakona Road Station)।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা রোড স্টেশনে বসছে লিফট থেকে শুরু করে নানান অত্যাধুনিক সুবিধা যুক্ত যন্ত্র। বসেছে ডিসপ্লে বোর্ড। তৈরি হয়েছে চওড়া ফুটওভার ব্রিজ থেকে শুরু করে লাগানো হয়েছে রেলওয়ে ওভারসাইড সিস্টেম। তৈরি হবে তিন নম্বর ও ৪ নম্বর প্লাটফর্ম চলছে তার তোড়জোড় তৈরি হচ্ছে নতুন টিকিট কাউন্টার। লাগানো হচ্ছে অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম।

অমৃত ভারত স্টেশন প্রকল্প বিভিন্ন স্টেশনের উন্নয়নের লক্ষ্যে এক সুদূরপ্রসারী উদ্যোগ। এই প্রকল্পে মাস্টার প্ল্যান তৈরী করে তা পর্যায়ক্রমে রূপায়িত করা হবে যা বিভিন্ন স্টেশনের সুযোগ সুবিধা বৃদ্ধিতে সহায়ক হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্টেশনে আগমন / প্রস্থান সহজ করা , বিশ্রামগৃহের উন্নয়ন , শৌচালয় স্থাপন , লিফ্ট ও এসক্যালেটার স্থাপন , স্টেশন চত্বর স্বচ্ছ রাখা , নিঃশুল্ক ওয়াই-ফাই , এক স্টেশন এক পণ্য উদ্যোগের মাধ্যমে স্থানীয় পণ্য বিক্রির জন্য স্টেশন চত্বরে কিয়স্ক স্থাপন , প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের উন্নয়ন , এক্সিকিউটিভ লাউঞ্জ স্থাপন , বিজনেস মিটিংয়ের জন্য স্থান নির্মাণ , স্টেশন চত্ত্বরের সৌন্দর্যায়ন এবং প্রতিটি স্টেশনের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন ঘটানো এর লক্ষ্য।

এই প্রকল্পে স্টেশনের কাঠামো আপগ্রেড করা, উভয় দিকের আশেপাশের শহরের এলাকার সাথে স্টেশনগুলিকে একীভূত করা, মাল্টিমডাল সংযোগের প্রচার, প্রতিবন্ধী ব্যক্তিদের (দিব্যাঙ্গজন) জন্য সুবিধা প্রদান, টেকসই এবং পরিবেশ বান্ধব সমাধান বাস্তবায়ন, ব্যালাস্টলেস ট্র্যাক প্রবর্তন, ‘ছাদ প্লাজা’ অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া ‘ যখন প্রয়োজন হয়, এবং উন্নতির সম্ভাব্যতা এবং পর্যায়ক্রম বিবেচনা করে। চূড়ান্ত লক্ষ্য হল দীর্ঘ মেয়াদে এই স্টেশনগুলিকে প্রাণবন্ত শহরের কেন্দ্রে রূপান্তর করা। এই লক্ষ্যে জোর কদমে কাজ চলছে চন্দ্রকোণা রোড স্টেশন জুড়ে। খুশি চন্দ্রকোণা রোড বাসী।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি