‘পুষ্পা 2’ প্রিমিয়ারে পদপিষ্টে আহত কিশোরের অবস্থা সঙ্কটজনক, রাখা হল ভেন্টিলেশনে

তাঁর ছেলে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ৪ ডিসেম্বর স্ট্যাম্পে আহত শিশুটির অবস্থা এখন গুরুতর এবং সে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা 2’। এই মূহুর্তে বিশ্বব্যাপী ছবিটি ১,৫০০ কোটি আয় ছাড়িয়েছে। মুক্তির আগে থেকেই ছবি নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল ভক্তদের মধ্যে। আর সেটাই কাল হল। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল সুপারস্টার আল্লু অর্জুনকে। কারণটা মোটামুটি সবারই জানা! ‘পুষ্পা 2’ মুক্তির ঠিক আগের দিন (৪ ডিসেম্বর) হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবির গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন সুপারস্টার নিজেও। আর তাঁকে দেখতেই অনুষ্ঠানস্থলে ভক্তদের ভিড় উপচে পড়ে। যার ফলে রীতিমতো লাঠিচার্জও করতে হয়েছিল পুলিশকে। আর এই ভিড়ের মধ্যেই ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত হন রেবতী নামের একজন ৩৫ বছর বয়সী মহিলা। তাঁর ছেলে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ৪ ডিসেম্বর স্ট্যাম্পে আহত শিশুটির অবস্থা এখন গুরুতর এবং সে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) হায়দরাবাদের KIMS Cuddles হাসপাতালের তরফে প্রকাশিত একটি স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, আট বছর বয়সী শ্রী তেজকে এখন ICU-তে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। তাঁর অবস্থা এখন সঙ্কটজনক। তাঁর স্নায়বিক অবস্থার ও কোনও উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে, ছেলেটি শুধুমাত্র অক্সিজেন এবং যান্ত্রিক বায়ুচলাচলের উপর বেঁচে রয়েছে। এছাড়াও তাঁকে ট্র্যাকিওস্টোমির সাহায্য দেওয়া হচ্ছে, ছেলেটির শ্বাস-প্রশ্বাসের সুবিধার্থে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীরে একটি পাইপ  ঢোকানো হয়েছে। যাই হোক, এই মূহুর্তে ছেলেটি ভেন্টিলেশনে রয়েছে। তবে সেখান থেকে দ্রুত ছেড়ে দেওয়া হতে পারে। তাঁর জ্বর কমছে। শিশুটিকে ৪ ডিসেম্বর কম অক্সিজেন স্যাচুরেশন এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে হাসপাতালের নিয়ে যাওয়া হয়েছিল। ১০ ডিসেম্বর তাঁর শ্বাস-প্রশ্বাস নিয়মিত চলাচল করলেও, ১২ ডিসেম্বর আবারও তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।

এদিকে, হায়দরাবাদ শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দ, হাসপাতাল পরিদর্শন করার পরে বলেছেন, পদদলিত হওয়ার সময় শ্বাসকষ্টের অভাবে ৮ বছর বয়সী ছেলেটি ‘ব্রেন ডেড’ হয়ে গিয়েছিল, তাঁর সুস্থ হতে অনেক সময় লাগবে। এদিকে সুপারস্টার আল্লু অর্জুন জানিয়েছেন, তিনি ছেলেটির চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবেন। উল্লেখ্য, ছেলেটির মা রেবতীর মৃত্যুর পরেই তাঁর স্বামী আল্লু অর্জুন এবং হলমালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আল্লু অর্জুন নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চাইলেও তাঁরা নেননি। এদিকে তেলেঙ্গানার পুলিশ দাবি তুলেছিলেন, ঘটনার দিন আল্লু অর্জুনের আসার কথা তাঁদের জানানো হয়নি। নয়তো তাঁরা আরও নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন। কিন্তু হল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের দু’দিন আগেই পুলিশ কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছিল অনুমোদনের জন্যে। রেবতীর স্বামীর দ্বারা মামলার পরেই আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল। তবে তাঁকে সেদিনেই জামিন দেওয়া হয়।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর