১,৬৬০ কোটি টাকার হেরোইন-কোকেন নষ্ট করল দিল্লি পুলিশ

প্রায় ১, ৬৬০ কোটির হেরোইন-কোকেন নষ্ট করে অসাধ্য সাধন করলেন দিল্লি পুলিশ। মাদক পাচারের বিরুদ্ধে মাসব্যাপী অভিযানের পর অবশেষে ১,৬৬০ কোটি টাকার মাদক ধ্বংস করতে সক্ষম হল দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ১, ৬৬০ কোটির হেরোইন-কোকেন নষ্ট করে অসাধ্য সাধন করলেন দিল্লি পুলিশ। মাদক পাচারের বিরুদ্ধে মাসব্যাপী অভিযানের পর অবশেষে ১,৬৬০ কোটি টাকার মাদক ধ্বংস করতে সক্ষম হল দিল্লি পুলিশ। গত একমাস ধরে বিশাল অভিযান চালিয়ে প্রায় ১০,৬০০ কিলোগ্রামেরও বেশি বিভিন্ন ধরণের মাদক ধ্বংস করল দিল্লি পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাহাঙ্গীরপুরীতে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে দিল্লি পুলিশের এমন দুর্দান্ত সফলতার কথা জানানো হয়েছে। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। তিনি অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে বলেছেন, শহরকে মুক্ত করতে দিল্লি পুলিশের অবদান অনস্বীকার্য। অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছেন, অভিযানে তাঁরা ১,৬৮২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। এবং সেগুলি ধ্বংস করতে সক্ষম হয়েছে।

শহরকে দূষণমুক্ত রাখতে গত ১ ডিসেম্বর থেকে মাদক অভিযান শুরু করেছিলেন দিল্লি পুলিশ। অটো এবং ট্যাক্সি চালকদের চেকিং করা থেকে প্রায় ২০০ টি হোস্টেল, স্কুল, দোকান, বার, রেস্তোরাঁ, ৫০ টি কলেজ-সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েছিলেন দিল্লি পুলিশ।  অবশেষে বিশাল অভিযান চালিয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস (NDPS) আইনের অধীনে মোট ১,৭১৫টি মাদক মামলা নথিভুক্ত করতে পেরেছে দিল্লি পুলিশ। এবং ২,১৬৯ জন মাদক পাচারকারিকে গ্রেফতার করেছে।

এদিন বিশেষ অনুষ্ঠানে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা বলেছেন, ‘এই মাদক ধ্বংস, শহরে মাদকের বিস্তার কমিয়ে দেবে। বাজেয়াপ্ত ওষুধের নিরাপদে নিষ্পত্তি করার মাধ্যমে, পরিবেশের সচেতনতা বৃদ্ধি পাবে। এই অভিযানের পিছনে আমাদের উদ্দেশ্য হল মাদকের অপব্যবহারের বিপদ সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে, দিল্লি পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। এছাড়াও নাম গোপন রাখার আশ্বাস দিয়ে মাদক পাচারের বিষয়ে যাঁরা তথ্য প্রদান করেছেন, তাঁদেরকে নগদ পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রিন্ট, সোশ্যাল মিডিয়া, রেডিও এবং পাবলিক ট্রান্সপোর্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা গণসচেতনতার ওপর জোর দিচ্ছি। আমাদের মাদক অভিযান গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। যার উদ্দেশ্য ছিল, মাদক ধ্বংস করা। আমরা তা পেরেছি। প্রায় ৬,৩০৭.৭ কিলোগ্রাম মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাঁজা (৩,৪৮৯ কেজি), হাশিশ (১৮৮ কেজি), হেরোইন (২১৯ কেজি), কোকেন (১.৩ কেজি), এলএসডি (১৩ গ্রাম), MDMA (৯২ গ্রাম), পপি স্ট্র (১,৬৩৯ কেজি), ডোডা পোস্ট (৪১৮ কেজি), কেটামিন (১ কেজি), ১৩,৯৭৫ টি মাদকের ইনজেকশন ছাড়াও, ১৫২ কিলোগ্রাম সাইকোট্রপিক পদার্থ উদ্ধার করা হয়েছে। যাঁদের মূল্য প্রায় ১,৬৬০ কোটি টাকা। সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর