অটোর মাথায় সওয়ার হয়ে জুহুর রাস্তা পরিভ্রমণ সারমেয়র, চটে লাল পশুপ্রেমীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অটোরিকশার ছাদে দাঁড়িয়ে সারমেয়। আর সেই অবস্থাতেই গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন অটোচালক। পড়ে যাওয়ার ভয়ে ছাদে থাকা রাবার চাদর পায়ের নখ দিয়ে শক্ত করে ধরে রয়েছে চারপেয়ী। সমাজমাধ্যমে এমনই বেনজির ‌এক দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে। আর তাতেই ফুঁসছেন পশুপ্রেমীরা। এক অবলা জীবকে নিয়ে এমন রসিকতার জন্য অটো চালকের কড়া শাস্তি দাবি করেছেন তাঁরা।

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা গিয়েছিল, গাড়ির ছাদে তিন পোষ্যকে শক্ত করে বেঁধে নিয়ে যাচ্ছেন মালিক। অবলা জীবদের প্রতি এমন নির্মম ব্যবহারে গর্জে উঠেছিলেন পশুপ্রেমীরা। শেষ পর্যন্ত চাপের মুখে অভিযুক্ত গাড়ির মালিককে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এসেছে মুম্বইয়ের ঘটনা।

স্ট্রিটডগসঅফমুম্বই ও আশার মিট নামে ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অটোরিকশার (এমএইচ ৪৮ এন ৩০৩৯) ছাদে দাঁড়িয়ে রয়েছে একটি সারমেয়। ওই অবস্থাতেই চালক গাড়ি নিয়ে রওনা করেছেন। কুকুরটি ভয় পেয়ে ছাদের রাবার নখ দিয়ে আঁকড়ে রাখার চেষ্টা চালাচ্ছে। খানিকবাদে গলি ছেড়ে জুহুর ব্যস্ততম সড়ক দিয়ে ছুটে চলেছে অটোটি। তখনও ছাদে দাঁড়িয়ে চারপেয়ে জীবটি। আর হা করে ওই কাণ্ড দেখছেন পথচারী থেকে শুরু করে রাস্তায় চলাচলকারী অন্যান্য গাড়ির চালক ও সওয়ারিরা। জুহুর চন্দন টকিজের কাছে ওই বেনজির দৃশ্য ক্যামেরা বন্দি করেন এক নেটা নাগরিক। পরে তা সমাজমাধ্যমে পোস্ট করা হয়।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর