ইনস্টাগ্রামে আলাপ, বিয়ের ২১ দিনের মাথায় আত্মঘাতী জনপ্রিয় লোক গায়িকা

নিজামবাদের মোসারা মন্ডলের তিম্মাপুরের বাসিন্দা শ্রুতি, বয়স মাত্র ২৬ বছর। ইরা দয়াকর নামক এক ক্যাব চালকের প্রেমে পড়েছিলেন গায়িকা। ইনস্টাগ্রামেই তাঁদের বন্ধুত্ব হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইনস্টাগ্রামে পরিচয়, তারপর বন্ধুত্ব গড়ায় প্রেমে, এরপর বিয়ে করে সাতজীবন থাকার শপথ নিয়ে ছিলেন তেলেঙ্গানার জনপ্রিয় লোক গায়িকা শ্রুতি। কিন্তু মনের মানুষের সঙ্গে বেশিদিন ঘর করা হল না। বিয়ের মাত্র ২১ দিনের মাথায় জীবন শেষ করে দিলেন লোক গায়িকা। বুধবার (১৮ ডিসেম্বর) তেলেঙ্গানা রাজ্যের জগদেবপুর মণ্ডলের পিরলাপল্লী গ্রামে নিজের শ্বশুরবাড়িতেই আত্মহত্যা করেছেন লোকগায়িকা। তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন। প্রেমের বিয়ে সুখের হল না, বিয়ের মাত্র ২১ দিনের মাথাতেই নিজের জীবন শেষ করে দিলেন পূজা। এখানেও নেপথ্যে রয়েছে যৌতুক। 

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নিজামবাদের মোসারা মন্ডলের তিম্মাপুরের বাসিন্দা শ্রুতি, বয়স মাত্র ২৬ বছর। ইরা দয়াকর নামক এক ক্যাব চালকের প্রেমে পড়েছিলেন গায়িকা। ইনস্টাগ্রামেই তাঁদের বন্ধুত্ব হয়েছিল। এরপর বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে পরিণতি পায়। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। মাত্র ২১ দিন আগে বিকাশপতি এবং সত্যম্মার ছেলে ইরা দয়াকর এবং পূজার বিয়ে হয় পিয়ারলাপল্লীতে। জানা গিয়েছে, ইরা দয়াকর সিদ্দিপেটের বাসিন্দা। বুধবার শ্রুতির শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাড়িতে রেখেই এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। এরপর ফিরে এসে দেখেন পূজা গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। এরপর ইরা দয়াকর বাড়ি ফিরলে তিনি শ্রুতিকে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন গায়িকা র মরদেহ ঝুলন্ত থেকে নামিয়ে গাজওয়েলের সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ।

চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শ্রুতির পরিবারের সদস্যরা, যারা তার মৃত্যুর খবর পেয়ে গাজওয়েল হাসপাতালে ছুটে আসেন। তবে তাঁদের অভিযোগ, পূজা আত্মহত্যা করেননি। তাঁকে খুন করা হয়েছে। তাদের অভিযোগ, দয়াকরের পরিবারের লোকজন যৌতুকের জন্য শ্রুতিকে হত্যা করেছে। বিয়ের পর পরেই তাঁরা যৌতুকের জন্য শ্রুতিকে চাপ দিতে শুরু করেছিল। তাঁরাই শ্রুতিকে খুন করেছেন। এদিকে দয়াকর ও তাঁর পরিবারের সদস্যরা এখন পলাতক। পুলিশ মামলাটির করেছে এবং তদন্ত করছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর