থানায় নালিশ জানাতে গিয়ে দারোগার হাতে ৪১ সেকেন্ডে ৩১ চড় জুটল অভিযোগকারীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ থানায় গিয়ে অভিযোগ করতে গিয়ে মার জুটল অভিযোগকারীর । এমনই নৃশংস ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। সেখানে এক ব্যক্তি ন্যায়বিচার চেয়ে ঝাঁসি থানায় গিয়ে অভিযোগ দায়ের করে আসেন। আর তখনই দারোগার হাতে  ৪১ সেকেন্ডে ৩১ বার  চড় খেলেন অভিযোগকারী। ইতিমধ্যেই থানার মধ্যে ঘটা এই চড়কাণ্ড ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ঝাঁসির এক  থানায়  প্রবেশ করছেন। আর সেইসময়  পিছন থেকে এসে পুলিশি পোশাক পরা  থানার এক দারোগা তাঁকে আচমকাই  চড় মারতে শুরু করে দেন। ৪১ সেকেন্ডে প্রায় ৩১ বার ওই ব্যক্তিকে চড় মেরেছেন দারোগা। তাতেই কিছুটা অবাক হয়ে   অভিযোগকারী প্রশ্ন করেন,’ কেন আপনি আমাকে মারছেন?’   জানা গিয়েছে, থানায়  বিচার চাইতে এসেছিলেন ওই ব্যক্তি। কিন্তু তাঁর কপালে উল্টে  জুটল মার।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ঝাঁসি থানার ওই দারোগাকে সাময়িক বরখাস্ত করা হয় । এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুলিশ সুপার জানিয়েছেন, ‘ ঝাঁসির মৌরানিপুর থানায় কর্মরত ছিলেন দারোগা । তাঁর বিরুদ্ধে নেওয়া হয়েছে বিচারবিভাগীয় ব্যবস্থা।‘ তবে কী কারণে ওই ব্যক্তিকে চড় মারলেন দারোগা তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

SRH vs RR, IPL 2026 Eliminator Live: পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ৩ উইকেট হারাল হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী