‘ঘন্টাখানেক সঙ্গে পিঠেপুলি’ উৎসবে ২০টি স্টল নিয়ে মেলা মেদিনীপুর শহরে

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পিঠে পুলির আয়োজন মেদিনীপুর শহরে।কুড়িটি স্টল নিয়ে ‘ঘন্টা খানেক সঙ্গে পিঠেপুলি’ উৎসবের (Pithea Puli Utsav)আয়োজন ১৪নম্বর ওয়ার্ড ভাইবোনেদের।রকমারি পিঠের মিষ্টি ঝাল টক – মিষ্টি সাধ চেকে দেখলেন শহরের মানুষ।এ বছর এই উৎসব দ্বিতীয় বর্ষে পদার্পণ।দুধপুলি, জাঁক পিঠে সহ গুড় সবজির পিঠে খেতে উপস্থিত উৎসাহী মানুষজন।

‘পিঠে খেলে যে পেটে সয়’ তা সবারই কমবেশি জানা,এবার সেই বার্তাকে ছড়িয়ে দিতেই পিঠে পুলির আয়োজন মেদিনীপুর শহরে।মূলত মেদিনীপুর শহরে ১৪ নম্বর ওয়ার্ড সাহেব পুকুর চক এলাকায় পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয় ওয়ার্ডের ভাই বোনেদের উদ্যোগে।এদিন এই পার্কের মাঠে দ্বিতীয় বর্ষের এই মেলার আয়োজন করা হয়।এই পিঠে পুলি মেলা ও প্রতিযোগিতায় মোট ২০টি স্টল অংশগ্রহণ করে তাদের ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের পিঠে তৈরি করে।যেমন দুধপুলি,ভাপা পিঠে,কদম পুলি,মুগসাউলি,ভাজা চন্দ্রাকান্তি পিঠে, পাটিসাপটা,সরু চাকলি,ক্ষীরপুলি, জাঁকপিঠা,ভাজা পিঠে,নারকেল পিঠে,আলু নারকেলপুর এবং সবজি দিয়ে পিঠে সহ রকমারি আইটেমের পিঠে ছিল এদিন এই প্রতিযোগিতায়।

এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছিল ‘ঘন্টাখানেক সঙ্গে পিঠেপুলি।’ এইদিন এই পিঠেপুলি উৎসবে এলাকাবাসীদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এই পার্কের মাঠে।এ বিষয়ে উদ্যোক্তা সোমনাথ সিনহা বলেন,”মাঝে করোনার কারণে বছর দুয়েক পিঠে উৎসব বন্ধ ছিল না হলে আমাদের এই উৎসব প্রায় ৫ বছরে পদার্পণ করতো। আমাদের উৎসব শুরু হয়েছে গত ২০১৯সাল থেকে। এলাকাবাসীদের উৎসাহ দিতে সেইসঙ্গে মেদিনীপুরের মানুষকে পিঠের স্বাদ দিতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন।তবে এইদিন নানান ধরনের পিঠে খেতে হাজির হয়েছে শহরের অসংখ্য পিঠে প্রিয় মানুষ।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি