২৬০ কোটি টাকা জালিয়াতি, দিল্লিতে বসে কানাডা এবং আমেরিকায় দেদার লুটপাট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে বসে বিদেশী নাগরিকদের লক্ষ্য করে চলছে দেদার জালিয়াতি। এই ঘটনার খবর পেয়ে তদন্তে নামে সিবিআই। শুক্রবার এই জালিয়াতি কাণ্ডে দিল্লি এবং নয়ডার  তিন ব্যক্তির  বিরুদ্ধে দাখিল  হয়েছে চার্জশিট।    অভিযুক্তরা হলেন  তুষার খারবান্দা, গৌরব মালিক এবং অঙ্কিত জৈন।

সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয়েছে  তুষার খারবান্দা, একজন আরসিএমপি অফিসার হিসাবে পরিচয় দিয়ে  কানাডার বাসিন্দাদের নানানভাবে প্রতারিত করত । তদন্তে নেমে সামনে এসেছে, কিছুদিন আগে তুষার কারসাজিতে কানাডার এক ব্যক্তির ওপর চাপ সৃষ্টি করে। এরপর ভুক্তভোগীকে  প্রায় ৯৩ ,০০০  কানাডিয়ান ডলারের বেশি স্থানান্তর করতে বাধ্য করেছিলেন ।

 সিবিআই জানিয়েছে, তুষার খারবান্দা দিল্লি এবং নয়ডায় একটি জাল কল সেন্টারের মাধ্যমে আমেরিকান এবং কানাডিয়ান নাগরিকদের প্রতারণা করতেন।  আর তাঁর সঙ্গী ছিলেন গৌরব মালিক এবং অঙ্কিত জৈন। তারা সকলেই ১৫০ টি কল সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বয়স্ক নাগরিকদের লক্ষ্য করে চলত প্রতারণা চক্র। অভিযুক্ত ৩ ব্যক্তি মিলে ২৬০ কোটি টাকা সাইবার জালিয়াতি করেছে।  তদন্তের সময়, সিবিআই অভিযুক্তদের বাড়ি এবং অফিসে  তল্লাশি করে সেখান থেকে জব্দ করেছে বিভিন্ন প্রতারণার স্ক্রিপ্টের । এই পুরো বিষয়টি নিয়ে জোর কদমে তদন্ত শুরু করেছে সিবিআই। অভিযুক্তদের চলছে জিজ্ঞাসাবাদও ।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর