আবগারি কেলেঙ্কারি মামলায় ফের বিপাকে কেজরিওয়াল, ইডিকে মামলা চালানোর অনুমতি উপরাজ্যপালের

যদিও আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর দাবি করেছেন যে, উপরাজ্যপাল ভি কে সাক্সেনা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করার কোনও অনুমতি দেননি। এটা মিথ্যা খবর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির নির্বাচনের আগেই বড় ধাক্কা! আবগারি কেলেঙ্কারি মামলায় ফের বিপাকে পড়লেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আবগারি মামলা চালানোর অনুমতি দিলেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। প্রাথমিক সূত্র অনুযায়ী, গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অরবিন্দ কেজরিওয়ালের আবগারি মামলা চালানোর অনুমোদন চেয়ে দিল্লির মুখ্য সচিব এবং চিফ ভিজিল্যান্স অফিসারকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির জবাবেই ইডিকে মামলা চালানোর অনুমোদন দিলেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। এদিকে আগামী জানুয়ারিতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেই চরম অস্বস্তিতে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল।

সুপ্রিম কোর্টে ৬ নভেম্বরের একটি রায়কে উল্লেখ করে আর্থিক তছরুপের মামলায় আইনি প্রক্রিয়া চালানোর অনুমতি পেতে গত ৫ ডিসেম্বর আবেদন করেছিল ইডি।কেজরিওয়ালের আবগারি মামলার ফৌজদারি কার্যবিধির প্রাসঙ্গিক ধারাগুলির পাশাপাশি আর্থিক দুর্নীতির প্রতিরোধ (PMLA) ২০০২-এর অধীনে বিচারের অনুমোদন চেয়েছিল ইডি। পাশাপাশি তাঁরা এই মামলার সমস্ত নথি এবং ডিজিটাল প্রমাণ সম্বলিত একটি হার্ডডিস্কও দিয়েছিল ইডি। এরপরেই ইডিকে এই মামলা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমোদন দিল উপরাজ্যপাল। যদিও আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর দাবি করেছেন যে, উপরাজ্যপাল ভি কে সাক্সেনা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করার কোনও অনুমতি দেননি। এটা মিথ্যা খবর। এর কোনও প্রমাণপত্র নেই। অন্যদিকে মণীশ শিশোদিয়া দাবি করেছেন যে, যদি LG সাক্সেনা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়ে থাকেন, তবে ইডি কেন সেই অনুমোদনের অনুলিপি দেখাচ্ছে না? সুতরাং এটা স্পষ্ট যে এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। এটি বিরোধী দল বিজেপির একটি তোপ। 

আসলে গত ৬ নভেম্বর সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছিল যে, জনপ্রতিনিধিদের বিরূদ্ধে আর্থিক তছরূপের মামলায় আইনি প্রতিক্রিয়া চালানোর জন্যে সরকারের অনুমতি প্রয়োজন। তবে এর আগে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্যে আইনি প্রক্রিয়ার অনুমতি লাগত না ইডির। কিন্তু এখন ইডির ক্ষেত্রে এই নিয়ম চালু করা হয়েছে। ইডির চার্জশিটের বিরুদ্ধে নভেম্বরে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কেজরিওয়াল। তিনি জানিয়েছিলেন, জনপ্রতিনিধির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় আইনি প্রক্রিয়া চালাতে সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু ইডি তা নেয়নি। এরপরেই কেজরিওয়ালের আবগারি মামলা চালানোর অনুমতি চাইতে উপ রাজ্যপালকে চিঠি পাঠায় ইডি। সেই চিঠির জবাবেই রাজ্যপাল আজ কেজরিওয়ালের আবগারি কেলেঙ্কারি মামলা চালানোর অনুমতি দিলেন।গত জুলাই মাসে ২০০ পাতার চার্জশিট জমা দিয়েছিল ইডি। তাতে অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছিল কেজরিওয়াল ও আম আদমি পার্টিকে।  উল্লেখ্য, গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। তিনি তখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। সেপ্টেম্বর মাসে তাঁকে জেল থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর, অরবিন্দ মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার পরে আবারও মুখ্যমন্ত্রী পদে ফিরে আসবেন।

আবগারি কেলেঙ্কারি কী?

২০২১ সালের ১৭ ডিসেম্বর দিল্লি সরকার আবগারি নীতি (২০২১-২২) কার্যকর করেছে। নতুন নীতির অধীনে, মদের ব্যবসা থেকে সরকার বেরিয়ে গিয়েছে। দিল্লি সরকার দাবি করেছে যে নতুন মদ নীতি মাফিয়া শাসনের অবসান ঘটাবে এবং সরকারের রাজস্ব বাড়াবে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর