হরিশ্চন্দ্রপুরে বাড়ির সামনে থেকে ৬ বছরের শিশু কন্যাকে মোটরসাইকেলে অপহরণ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বাড়ির সামনে থেকে ছয় বছরের শিশু কন্যাকে অপহরণ করার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুর থানা(Harishchandrapur P.S.) এলাকার সালালপুর গ্রামে। অপহৃতা শিশু কন্যার নাম আফরোজা খাতুন। শিশুটি স্থানীয় একটি বেসরকারি নার্সারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী(Class One Student)। স্থানীয় সূত্র জানা গিয়েছে, শনিবার সকালে মেয়েটি বাড়ির সামনে পাড়ার শিশুদের সঙ্গে খেলছিল।

এমন সময় হেলমেট(Helmet) পরিহিত দুই মোটরসাইকেল আরোহী ওই এলাকায় এসে মেয়েটিকে জোরপূর্বক মোটরসাইকেলে(Motorcycle) বসিয়ে নিয়ে দ্রুত বেগে চলে যায়। ঘটনার আকস্মিকতায় চমকে যায় সকলেই। এরপরই স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে। দৌড়ে বাইকটির পিছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দা এবং মেয়েটির মাসিও। তবে তাদের হাত থেকে কোন রকমে ওই দুই অপহরণকারী মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়।

ওই দুই অপহরণকারীর ছবি এলাকার বিভিন্ন সিসিটিভি(CCTV) ক্যামেরায় ধরা পড়েছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে ওই দুই বাইক চালকও মেয়েটিকে চন্ডিপুরের(Chandipur) দিকে দেখা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে, ওই বাইকের কোন নাম্বার প্লেট ছিল না। ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশিতে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) পুলিশ। ইতিমধ্যে বাংলা – বিহার সীমান্তে সমস্ত পয়েন্টে নাকা চেকিং চলছে জোরদার। অপহরণকারীদের সন্ধানে পুলিশের একাধিক টিম তল্লাশি শুরু করেছে। মালদায় ফের অপহরণের ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র।অপহৃত বাচ্চা মেয়েটির পরিবারের সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা আছে কিনা আছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের