আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরাখণ্ডে ভয়াবহ ধস,পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বোল্ডার, আটকে বহু পর্যটক

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডে ভয়াবহ পরিস্থিতি । শনিবার সকাল থেকে উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়কের পাশে থাকা  একটি পাহাড়ে আচমকাই নামে ধস। এরজেরে বন্ধ হয়ে গিয়েছে জিরো পয়েন্টের কাছে জাতীয় সড়ক।  আর তার জেরে আটকে পড়েছে হাজার হাজার পর্যটকদের গাড়ি। তবে স্বস্তির বিষয় এই ভূমিধসের কারণে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়টি ধসে পড়ার সময় ওই রাস্তা দিয়ে কোনও গাড়ি যাচ্ছিল না। সেইজন্য এড়ানো সম্ভব হয়েছে ভূমিধসের ঘটনা । ইতিমধ্যেই ভয়াবহ ভূমিধসের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, হুড়মুড়িয়ে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই নিচের দিকে  গড়িয়ে পড়ছে। আর তা দেখেই স্বাভাবিকভাবে  আঁতকে উঠেছেন সকলেই।

উল্লেখ্য পরিসংখ্যান অনুসারে, চলতি বছর আলমোড়া, চামোলি, চম্পাওয়াত, দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল, পৌরি গাড়োয়াল, পিথোরাগড়, রুদ্রপ্রয়াগ, তেহরি, উধম সিং নগর এবং উত্তরকাশীর মতো বিভিন্ন জেলায়  ভূমিধসের কবলে পড়েছে। এরমধ্যে  ২৩ জুন থেকে ১০ জুলাইয়ে উত্তরাখণ্ডে ১৭টি ভূমিধস হয়। পাশাপাশি  বর্ষার শেষে এই  রাজ্যে আরও ২৯২টি ভূমিধসের ঘটনা ঘটে। আর এই ভূমিধসের পর ৮৪ জন নিহত ও ২৮ জন নিখোঁজ হন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের উত্তরাখণ্ডে ঘটল ভূমিধসের ঘটনা ।  

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ