এবার হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত মেট্রো ছুটবে, সুখবর শোনালেন রচনা

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা ছাড়িয়ে এখন মেট্রো দৌড়াচ্ছে হাওড়াতেও। এবার সেই মেট্রোই যদি চলে ব্যান্ডেল পর্যন্ত তাহলে অনেক মানুষের সুবিধা হবে। এই কথা চিন্তা করে ব্যান্ডেল পর্যন্ত মেট্রো চালানোর ইচ্ছা প্রকাশ করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

সোমবার হুগলি জেলা শাসক মু্ক্তা আর্যর সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করন রচনা। সেখানেই মেট্রো নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রচনা বলেন, “মেট্রোটা যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি, মানুষের ভীষণ উপকার হয়। সেটা নিয়ে চিঠিপত্র চলছে। এটা একটা বড় ব্যাপার। এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। সেই বিষয় নিয়েও জেলাশাসকের সঙ্গে কথা হল। ডিএম বলেছেন তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে।”

ইতিমধ্যেই রেলমন্ত্রীকে চিঠি দিল রচনা। তিনি বলেন, “রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম, উনি তার উত্তরও দিয়েছেন। সেটা সবথেকে বড় কথা। উনি বলেছেন কীভাবে এগোনো যায়, সেটা দেখছেন।” রচনার কথায়, “গোটাটাই কেন্দ্রের হাতে। তারা যদি একটু দয়াশীল হয়, দয়া দেখান, তাহলে আমরা লড়তে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে এখনও কথা হয়নি। মন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, যদি বিষয়টা মিটে যায় তাহলে আর প্রশ্ন নেই।” জমিও অধিগ্রহণের বিষয় থাকলে এটাও দেখতে হবে,  কোথায় কীভাবে এগোনো যায়, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রচনা । জানা গিয়েছে সরাসরি ব্যান্ডেল নয়, শ্রীরামপুর-হাওড়া সংযোগকারী পথ তৈরি হবে।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট