মানিকচকে কুকুরের কামড়ে আতঙ্ক এলাকায়, অবশেষে পিটিয়ে মারা হল সারমেয়কে

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক: কুকুরের কামড়ে আহত একই গ্রামের ২০ থেকে ২৫ জন। গ্রাম জুড়ে কুকুরের আতঙ্ক। এমনই ঘটনা সামনে এসছে মালদার মানিকচক থানার(Manickchak P.S.) ধরমপুর অঞ্চলের শ্যামসুন্দরী টোলা এলাকায়। মানুষের পাশাপাশি এলাকার গবাদিপশুকেও কুকুরের(Dog) আক্রমণ। কুকুরের এই হামলায় কারো চিকিৎসা চলছে হাসপাতালে তো কেউ আবার বাড়ি ফিরে এসেছেন হাসপাতাল থেকে। প্রায় সপ্তাহখানেক ধরে কুকুরের এমন হামলার ঘটনায় বেজায় আতঙ্কিত গ্রামের মহিলা পুরুষ সকলে। অবশেষে সোমবার ওই কুকুরের মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্বস্তি মিলেছে গ্রামবাসীদের।

কিন্তু কে বা কারা ওই সারমেয়কে মেরে ফেলল তা নিয়ে প্রতিবাদে সড়ক হয়েছেন পশু প্রেমিরা। অপরদিকে,মালদার গাজোলে(Gajol) নিজের শোয়ার ঘর থেকে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার সকাল আনুমানিক সাতটা নাগাদ গাজোল থানার(Gajol P.S.) পুলিশ ওই মৃতের বাড়ি থেকে দেহ উদ্ধার করে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে ,ওই আত্মঘাতী স্কুল পড়ুয়ার নাম দিপ্তেসু কুন্ডু।বয়স আনুমানিক ১৮ বছর।বাড়ি গাজোল রাঙা ভিটার কুন্ডু পাড়া এলাকায় ।

গাজোল হাইস্কুলের (Gajol High School)উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন সে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রিতে একসঙ্গে খাওয়া দাওয়া করে বাড়ির সবার সঙ্গে সেও ঘুমিয়ে পড়ে।সকালবেলা ছয়টা নাগাদ ঘরের দরজা খুলতেই বাড়ির সবাই দেখে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে ।এমনই ঘটনা ঘটিয়েছে কি কারনে সে এখনো জানা যায়নি।এনিয়ে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের