পোল্ট্রি মুরগির ঘরে জাল মদের কারখানা, গ্রেফতার তিন

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশ বেআইনি মদ তৈরির আস্তানা ভেস্তে দিল। সেই সঙ্গে ওই চক্রে যুক্ত থাকা তিনজনকে গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতিতে। এলাকায় পোল্ট্রি মুরগির ব্যবসার আড়ালে রমরমিয়ে চালাচ্ছিল বেআইনি মদ তৈরির কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে ,সুতি থানার(Suti P.S.) পুলিশ সুতির হাঁপানিয়া পোল্ট্রি ফার্মে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করল তিনজনকে এবং উদ্ধার করল ৯০ বোতল যেটি ও ৫০ বোতল তরল কেমিক্যাল।পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই খবর ছিল সুতি এলাকায় একটি পোল্ট্রি ফার্মে বেআইনি মদ তরীর কারখানা চালানো হচ্ছে। সেই মতো সোমবার সেই হাপানিয়া পোল্ট্রি ফার্মে(Poultry Farm) হানা দিয়ে হাতেনাতে গ্রেফতার করে এই চক্রের পান্ডা বিকাশকে। বাড়ি হাঁপানিয়াতে। অপর ধৃতের নাম বরুন, বাড়ি লক্ষীনারায়ণপুর এবং ধৃত হৃদয়, বাড়ি দফাহাটে। এই তিনজনকে মুরগির ঘরের ভেতর থেকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ।

ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে আর কারা কারা এই ঘটনায় যুক্ত। কিভাবে কোথায় এই বেআইনি মদ পাচার করা হত তাও জানার চেষ্টা করছে পুলিশ।এদিকে,১৫ বছরের এক নাবালকের অস্বাভাবিক মৃত্যু পূর্ব বর্ধমানের জামালপুরের গোকুল এলাকায়। সোমবার সকালে জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। মৃত ওই নাবালকের নাম প্রদীপ ঘোষ। ১৫ বছর বয়স ।গোকুল এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে সোমবার দুপুর বারোটা নাগাদ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ পুলিশ মর্গে নিয়ে যায় বলে পুলিশের তরফ থেকে জানানো হয়।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত্রে সবার সাথে খাওয়া দাওয়া করে ঘরে শুতে যায়।সোমবার দিন সকালে ঘরের দরজা দীর্ঘক্ষণ না খোলাতে বারবার ডাকার পরে সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় সিলিং এর সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে দড়ির সাথে ঝুলছে। তড়িঘড়ি পরিবারের লোকজনকে ডাকা হয় এবং পুলিশকে ডাকা হয় ।পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। জামালপুর থানার পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাবে বলে পুলিশ ও পরিবার জানিয়েছে। হঠাৎ কি কারণে এই আত্মহত্যার সে বিষয় নিয়ে পরিবারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানাতে পারে নি ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের