মানিকচকে ১৫০র বেশি সেগুন গাছ রাতের অন্ধকারে কেটে দিল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: প্রায় ১৫০ বেশি গাছ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচকের(Manikchak) মথুরাপুরের ধনরাজপাড়া গ্রামে। ঘটনা সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা মনোজ মণ্ডল শখ করে জমিতে কয়েক মাস আগে সেগুন গাছ লাগিয়েছিলেন। সোমবার মনোজ মণ্ডল জানতে পারেন কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে সমস্ত গাছ কেটে ফেলেছে। ঘটনায় তড়িঘড়ি মানিকচক থানায়(Manickchak P.S.) লিখিত অভিযোগ করেছেন মনোজ বাবু। কি কারণে কারা কাটল গাছ এই নিয়ে ব্যাপক চিন্তায় রয়েছে এলাকার মানুষজন। বিগত দিনেও এরকম ঘটনা ঘটেছে এলাকায় । প্রায় এক লক্ষ টাকা খরচ করে এই সেগুন গাছগুলো লাগানো হয়েছিল।

ঘটনায় সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। মনোজ মণ্ডল জানায় কারো সঙ্গে কোন শত্রুতা নেই । কিন্তু কেন আমার এই সমস্ত গাছ কেটে ফেলা হল কিছু বুঝে উঠতে পারছি না। পুলিশের কাছে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন লিখিতভাবে। অবিলম্বে এই দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হোক দাবি তুলেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অন্যদিকে মানিকচক থানার পুলিশ ফোনে জানিয়েছে ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশ তদন্ত করে বিষয়টি দেখছে। এদিকে, উত্তর চব্বিশ পরগনা জেলার সল্টলেকেসিএফএসএল টিমের রিপোর্টের চাঞ্চল্যকর তথ্যের বিরুদ্ধে সিজিও কমপ্লেক্সের(CGO Complex) সিবিআই এর দপ্তর ঘেরাও, বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান কর্মসূচি মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে।

এছাড়াও প্রতীকি তালা নিয়ে এসে সিবিআইয়ের দপ্তরে তালা বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে কাদম্বিনীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য প্রমান লোপাটের অভিযোগে সিবিআই-এর হাতে ধৃত আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় গ্রেপ্তারির নব্বই দিনের মাথায় জামিনমুক্ত হয়ে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক