বিরল অস্ত্রোপচার করে সুস্থ শরীরে মা ও সন্তানকে বাড়ি ফেরালেও, অবাক চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বিরল এক অস্ত্রোপচার করে সুস্থ শরীরে মা ও সন্তানকে বাড়ি ফেরালেও, অবাক চিকিৎসকরা। একটি নয়, পুত্র সন্তানের জন্ম দেওয়া মায়ের দুটি জরায়ু। অস্ত্রোপচারের সময় যা দেখে রীতিমতো অবাক অপারেশন থিয়েটারে(Operation Theater) থাকা চিকিৎসক ও নার্সরা। ডঃ মহিতোষ মন্ডল জানান, প্রায় কুড়ি বছরের তার চিকিৎসক জীবনের অভিজ্ঞতাতে এই প্রথম এমন ঘটনার সাক্ষী থাকলেন। একজন মহিলার সাধারণত একটি জরায়ু(Uterus) থাকে। তবে বনগাঁর আনার পুকুরিয়া এরেপোতা বাজার এলাকার বাসিন্দা পূজা বিশ্বাস, সন্তানসম্ভবা অবস্থায় গত ১৯ তারিখ বনগাঁর বেসরকারি এক নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা লক্ষ্য করেন মায়ের দুটি জরায়ু রয়েছে।

একটিতে সন্তান রয়েছে অপরটি মূত্রথলির আড়ালে ঢেকেছিল বলেই চিকিৎসকরা জানান। তবে দুটি জরায়ুর মুখও আলাদা। গঠনগত পরিবর্তনে রয়েছে জরায়ুর ক্ষেত্রে বলে জানিয়েছেন চিকিৎসক মহিতোষ মন্ডল। সেক্ষেত্রে অস্ত্রোপচার করার সময় কিছুটা হলেও সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের। তবে অবশেষে সফল অস্ত্র প্রচারের মাধ্যমে মা ও সন্তানকে স্বাভাবিক জীবনে ফেরালেন তারা। এই ধরনের দুটি জরায়ুকে ইউটোরাইন ডাইডিলকাস ইউনিকলিস বলা হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। যা বিরল বলেই জানান চিকিৎসকরা। রোগিনী অর্থাৎ মা পুজা বিশ্বাস পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

এদিন মা ও সন্তানকে সুস্থ শরীরে বাড়িতে ফেরালেন নার্সিংহোম কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে কিছুটা হলেও অবাক পূজা। ভবিষ্যতে এর জন্য কোন সমস্যায় পড়তে হবে কিনা চিকিৎসকদের জিজ্ঞাসা করেন তিনি। সেক্ষেত্রে চিকিৎসকরা জানিয়ে দেন এর জন্য কোন সমস্যায় পড়তে হবে না তাকে। ফলে ২ জরায়ু বিশিষ্ট এই মা সুস্থভাবেই সন্তানকে নিয়ে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ফিরলেন বাড়িতে। রোগীর পরিজন ও প্রতিবেশীরাও খুশি চিকিৎসকদের এই সাফল্যে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের