চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৩ ফেব্রুয়ারি মহারণ, দুবাইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বৈরথের কারণে যে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হচ্ছে তা আগেই জানা গিয়েছিল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল আইসিসি। প্রকাশিত সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচ হবে ১৯ ফেব্রুয়ারি। আর ফাইনাল হবে ৯ মার্চ। গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা যে ম্যাচের দিকে তাকিয়ে সেই ভারত বনাম পাকিস্তানের মহারণ হবে ২৩ ফেব্রুয়ারি। হাইব্রিড মডেল মেনে ওই ম্যাচ হবে দুবাইয়ে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট আটটি দল অংশ নেবে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ ‘বি’-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে মোট ১৫টি ম্যাচ হবে। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচ হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত শর্মারা। পরের ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ পাকিস্তান। আর শেষ ম্যাচে ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ৪ মার্চ হবে প্রথম সেমিফাইনাল। সেই ম্যাচ হবে দুবাইয়ে। ভারত যদি সেমিফাইনালে ওঠে তা হলে তারা প্রথম সেমিফাইনালেই খেলবে। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ লাহোরে। ফাইনাল ৯ মার্চ। যদি ভারত ফাইনালে ওঠে তা হলে সেই খেলা হবে দুবাইয়ে। যদি না ওঠে তা হলে লাহোরে হবে ফাইনাল। শুধুমাত্র ফাইনালের জন্যই এক দিন অতিরিক্ত রয়েছে। ৯ মার্চ কোনও কারণে খেলা শেষ না হলে ১০ মার্চ খেলা হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি দেখে নিন-

১৯ ফেব্রুয়ারি—————-পাকিস্তান বনাম নিউজিল্যান্ড————করাচি

২০ ফেব্রুয়ারি—————- ভারত বনাম বাংলাদেশ—————-দুবাই‌

২১ ফেব্রুয়ারি—————-আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা——করাচি

২২ ফেব্রুয়ারি—————-অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড —————লাহোর

২৩ ফেব্রুয়ারি—————-ভারত বনাম পাকিস্তান——————-দুবাই

২৪ ফেব্রুয়ারি—————–বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ——-রাওয়ালপিন্ডি

২৫ ফেব্রুয়ারি—————–অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা—রাওয়ালপিন্ডি

২৬ ফেব্রুয়ারি—————–আফগানিস্তান বনাম ইংল্যান্ড ——-লাহোর

২৭ ফেব্রুয়ারি—————–পাকিস্তান বনাম বাংলাদেশ———–রাওয়ালপিন্ডি

২৮ ফেব্রুয়ারি —————-আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া——–লাহোর

১ মার্চ————————-দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড——–করাচি

২ মার্চ————————-ভারত বনাম নিউজিল্যান্ড————–দুবাই

৪ মার্চ ———————–প্রথম সেমিফাইনাল———————-দুবাই

৫ মার্চ ————————দ্বিতীয় সেমিফাইনাল—————-লাহোর

৯ মার্চ————————ফাইনাল

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল