বায়ুসেনার অনেক খামতি আছে, সেগুলো পূরণ করতে হবে: অরূপ রাহা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: আমাদের সীমান্ত নজরদারি আরো মজবুত করতে হবে। আমাদের intelligence আরো স্ট্রং করতে হবে। বিএসএফকে(BSF) আরো সতর্ক হতে হবে সীমান্তে। ভারতীয় বায়ুসেনার যেসব ঘাটতি আছে সেগুলো অবিলম্বে পূরণ করতে হবে। মঙ্গলবার হাবড়ার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরুপ রাহা। তিনি বলেন,ভারত নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রসঙ্গে কোন গ্রাহ্য করা উচিত নয়। ভারতবর্ষের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরুপ রাহার যুক্তি হল কোন উস্কানিতে পা না দিয়ে চুপচাপ থাকতে হবে।

ভারত নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন হাবড়া একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন বায়ু সোনার প্রধান অরুপ রাহা বলেন,আমাদের তরফ থেকে কিছু বলা উচিত নয়।অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে। তাই তারা বলছে। তবে যারা বলছেন তারা কোনদিন ভালো পদে ছিলেন না। যারা ভালো পদে ছিলেন বা আছেন তারা কখনো এই ধরনের কথা বলছেন না। কারণ তারা বুদ্ধি রাখেন ।তারা জানেন এই ধরনের মন্তব্যের কোন মানে হয় না।জঙ্গি তৎপর নিয়ে তিনি বলেন,বর্ডার সিকিউরিটি ফোর্স এবং intelligence আরও স্ট্রং হওয়া উচিত এবং বিএসএফ ও রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে। তবে সমস্যার সমাধান হবে।

ভারতবর্ষের বায়ুসেনার অনেক খামতি আছে সেগুলো পূরণ করতে হবে। যেখানে যখন যেখান থেকে দেখা যাবে সেটা গুরুত্ব দিয়ে পূরণ করলে কোথাও কোন সমস্যা থাকবে না। বাংলাদেশে যারা অবান্তর কথা বলছে তাদের কথায় গুরুত্ব না দিয়ে চুপ থাকার পরামর্শ প্রাক্তন বায়ু সেনা প্রধানের। এদিন হাবড়ার কলতান অডিটোরিয়াম এর নতুন করে দারোদ্ঘটন করা হয়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান আম্ফান ঘূর্ণিঝড়ের সময় এই অডিটোরিয়ামের ব্যাপক ক্ষতি হয়েছিল। সাংসদ তহবিল থেকে ৯০ লক্ষ টাকা ব্যয় করে ফের নতুন ভাবে তৈরি করা হল। এখন ওই অডিটোরিয়ামে(Auditoriam) সিনেমা প্রদর্শনেরও ব্যবস্থা থাকছে। নতুন সাউন্ড সিস্টেম বসানো হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের