বনগাঁতে বেআইনি পাচার চক্রের হদিশ, গ্রেফতার ৩, উদ্ধার প্রচুর পরিমাণে কচ্ছপ

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বন দফতরের অভিযান বড়দিনের সকালে। বেআইনিভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেফতার তিন ,উদ্ধার বিপুল পরিমাণে জীবন্ত কচ্ছপ(Turtle)।শীত পড়তেই বাজারে রমরমিয়ে বেআইনি ভাবে বিক্রি হচ্ছে কচ্ছপ। বন দফতরের(Forest Department) কাছে খবর আসতেই অভিযান চালাল বনগাঁ সোশাল ফরেস্ট রেঞ্জ।বুধবার সকালে বড়দিনের সকালে গাইঘাটার(Gaighata) পাঁচপোতা বাজার, বনগাঁ থানার(Banga Market) টবাজার এবং বনগাঁ নিউমার্কেট (NewMarket)বাজারে অভিযান চালিয়ে প্রায় ২০০ টি জীবিত কচ্ছপ এবং প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ উদ্ধার করা হয়।

বন দফতর সূত্রে খবর, বাজারে বসে বিক্রি করার সময় কচ্ছপ গুলিকে উদ্ধার করা হয়। পাশাপাশি বাজারের বিভিন্ন ঘরে প্রচুর পরিমাণে কচ্ছপ মজুদ রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে বন দফতর।ধৃতদের নাম তাপস হালদার বাড়ি বনগাঁ, সুব্রত হালদার বাড়ি বনগাঁ,অঞ্জলি মাঝি গাইঘাটার পাঁচপোতা এলাকার বাসিন্দা।বন দফতর সূত্রে জানা গিয়েছে, বনদপ্তরের আধিকারিকরা গাইঘাটার পাঁচপোতা বাজারে অভিযানে চালাতেই বস্তা ভর্তি করে কচ্ছপ লুকিয়ে ফেলা হয়।

জেরা করে অঞ্জলি মাঝির(Anjali Majhi) বাড়ি থেকে প্রচুর বস্তা ভর্তি কচ্ছপ উদ্ধার হয়। পাশাপাশি ট’ববাজার এলাকায় একটি ঘরের মধ্যে বসে গোপনে কচ্ছপ কেটে বিক্রি করার পরিকল্পনা করেছিল তাপস হালদার। বনদপ্তর আধিকারিকরা তাকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানিয়েছে বন দফতর। এই চক্রে আর কারা যুক্ত রয়েছে এবং কোথা থেকে এ কচ্ছপ গুলি আনা হচ্ছে সেই রুট জানতে তদন্ত শুরু করেছে বন দফতর।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন