বড়দিনে টাকি পর্যটন কেন্দ্রের ইছামতির পাড়ে পর্যটকের ঢল,পুলিশের কড়া নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট ও জলপাইগুড়ি: উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি পর্যটন কেন্দ্রে পর্যটকদের(Tourist) ভিড় দেখা গেল বুধবার সকাল থেকে । ২৫ শে ডিসেম্বর বড়দিন সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের ঢল নেমেছে টাকি পর্যটন কেন্দ্রে। সকাল থেকে পর্যটকের ঢল । পর্যটক এর আনাগোনা লেগেই রয়েছে টাকি পর্যটন কেন্দ্রে(Taki Tourist Center)। একদিকে টাকির গামছা অন্যদিকে টাকির মিষ্টি পর্যটকদের কাছে একটা বাড়তি পাওনা। একদিকে রয়েছে এপারে ভারত অপরদিকে ওপারে বাংলাদেশ ।মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী(Ichamoti River)।

আর সেই নদী বক্ষে গায়ে শীতের মিঠে রোদ্দুর মেখে নৌকা বিহার। পিকনিক স্পটগুলিতে শুরু হয়েছে রান্নাবাড়া। অন্যদিকে ইছামতির বুকে নৌকা বিহারে ব্যস্ত পর্যটকরা। এদিকে,বড়দিনে জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় চলছে পিকনিক(Picnic)। চলছে নাচ,গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জলপাইগুড়ি প্রজাপিতা বর্মা কুমারী সেন্টারের তরফে জলপাইগুড়ি শহর সংলগ্ন রানীনগর বটতলা জমাদারপাড়াতে বাৎসরিক পিকনিকের আনন্দে মাতোয়ারা আট থেকে আশি সকলে। অনুষ্ঠানে সান্তা ক্লজ সেজে ছোটদের আনন্দ দিতে চকোলেট, বড়দিনে শুভেচ্ছা কার্ড উপহার নিয়ে হাজির সমাজসেবী তপনগুহ রায়।

অন্যদিকে,বছর শেষের বড়দিন উৎসবের জমজমাট নিউটাউন ইকোপার্ক(Newtown ECO Park)। শহর ও শহরতলীর পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই অগণিত মানুষ এসে পৌঁছেছে। শিশু ও খুদেরাও বড়দিনের উৎসবে মেতে উঠেছে। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ভিড়। অতিরিক্ত এই ভিড় সামাল দিতে ও পার্কের ভিতরে দ্রুত প্রবেশের জন্য অস্থায়ীভাবে টিকিট কাউন্টার খুলেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ইকো পার্কের ভিড় সামাল দিতে ও নিউটাউনের রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে ৭০০ পুলিশ কর্মী মোতায়েন হয়েছে।

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির