বাংলাদেশ সচিবালয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি

Share:

নিজস্ব প্রতিনিধি :  বাংলাদেশের সচিবালয়ে ভয়াবহ আগুন। ঢাকার সেগুনবাগিচা এলাকায় যে ভবনে আগুন লাগে সেখানে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রকের দপ্তর রয়েছে। বুধবার রাতে সেখানে আগুন লাগে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পরে বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর)সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হল একটি ফটক। জনতার ঢল নেমেছ সচিবালয়ের বাইরে। ফটক খুলতেই ভিড় জমায় কর্মীরা। সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে থাকেন তাঁরা।

আগুন লাগার ঘটনায় কর্মীরা প্রশ্ন তুলে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কীভাবে আগুন লাগল। কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করছেন। এই নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জানান, সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। একইসঙ্গে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে ঘোষণা করেন তিনি।

এদিকে এই ঘটনায় তদন্তে নেমেছে বাংলাদেশ পুলিশ। তবে কীভাবে আগুন লেগেছে এবং কত ক্ষতি হয়েছে তা এখনও জানা যায় নি। এদিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন নেভানোর সময় জলের পাইপ নিয়ে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে।

যে ভবনে আগুন লাগে, সেখানেই যুব ও ক্রীড়া, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান; অর্থ মন্ত্র, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রকের অফিস রয়েছে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, কী কারণে আগুন লাগে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, সচিবালয়ের ওই ভবনে আগুন লাগায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট এবং নয় তলা। সেখানে থাকা বিভিন্ন নথিপত্র পুড়ে গিয়েছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর