অভিষেকের নামে তোলাবাজি, রিপোর্ট চাইল বিধানসভার অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতার এমএলএ হোস্টেলের সুপারকে তদন্ত করে রির্পোট দিতে নির্দেশ দিলেন বিধানসভার অধ্যক্ষ(Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি সাংবাদিকদের জানান একই সঙ্গে পুলিশের থেকে জানতে চেয়েছি কি ভূমিকা রয়েছে ধৃতদের। তিনি বলেন,আমাদের রেকর্ডে রয়েছে বিজেপি বিধায়কের সুপারিশে ঘর দেওয়া হয়েছে ধৃতদের। যার ঘর দেওয়া হয়েছে। তার আধার ও অন্য নথি আছে আমাদের কাছে বলে দাবি করেন বিধানসভার অধ্যক্ষ। তিনি আরোও বলেন,আমাদের নিরাপত্তা দিক থেকে সব ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু কোন বিধায়ক কাকে সুপারিশ করছেন, সেটা তো আমরা জানতে পারি না।

আমাদের হাতে থাকে না। আমরা বিব্রত করতে চাই না। আমাদের হাতে থাকে না। কেউ যদি অসৎ উদ্দেশে ব্যবহার করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব । বিজেপির বিধায়কের চিঠিএমএলএ হোস্টেলের সুপারকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ  বিজেপি বিধায়কের কি সুপারিশ ছিল সেগুলো দেখব। সেই অনুসারে সিদ্ধান্ত নেব। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ফোন এসেছিল কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে। ফোনে ৫ লাখ টাকা চেয়ে হুমকি দেওয়া হয়। এরপরই অভিযোগের ভিত্তিতে হুগলী থেকে ৩ জনকে গ্রেফতার করে কলকাতার শেক্সপিয়র সরণি থানার(Shekspear Sarani P.S.)  পুলিশ।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন পান কালনার চেয়ারম্যান। তাঁকে ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Bandopadhay) অফিস থেকে ফোন করা হচ্ছে।

বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। যেকোনও মুহূর্তে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন।ফোন পেয়ে সন্দেহ হয় কালনা পুরসভার(Kalna Municipality) চেয়ারম্যানের। তিনি কলকাতা পুলিশের দ্বারস্থ হন। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটির মাধ্যমে লোকেশন ট্র্যাক করে। দেখা যায় হুগলি থেকে ফোন এসেছিল। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে হুগলি থেকে তিন যুবককে গ্রেফতার করে। ধৃতেরা হল জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং শেখ তসলিম। ধৃত জুনেদুলের বিরুদ্ধে এর আগে ভুয়ো ফোন করে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে একজনকে কলকাতা পুলিশ এম এল এ হোস্টেল থেকে গ্রেফতার করে।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা