এখনই ছাড়া পাচ্ছেন না সৌরভ, শুক্রবার নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত

শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্টের জিন পরীক্ষার রিপোর্ট শুক্রবার পাওয়া যাবে। আর সেটা দেখেই তাঁর বিষয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। কারণ, চিকিৎসকরা জানতে চান ‘বাংলার মহারাজ’ ওমিক্রণে আক্রান্ত হয়েছেন কিনা। আর সেটা শুক্রবার বিকেলের আগে সম্ভব নয়। তাই হয়তো এখনই বাড়ি ফেরা হবে না সৌরভের। 

সেই সঙ্গে জানা গিয়েছে যে, আর নতুন করে জ্বর আসেনি ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়কের। তিনি আপাতত ভালোই আছেন। ইতিমধ্যেই তাঁর জিনের নমুনা সংগ্রহ করে কল্যাণীতে পাঠানো হয়েছে। 

গত বুধবারই সৌরভের বাড়ি এবং পার্শ্ববর্তী সমস্ত এলাকা স্যানিটাইজ করে কলকাতা পুরসভা। কোনও ঝুঁকি নিতে চায়নি পুরসভার কর্মীরা। তাই তারা দ্রুত বোর্ড সভাপতি বেহালার বাড়িতে গিয়ে স্যানিটাইজের কাজ সেরে আসেন। তবে সৌরভের বাড়ির কেউ করোনায় আক্রান্ত হননি বলেই জানা গিয়েছে। ‘মহারাজ’-এর ভক্তরা চাইছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসুক।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর