১২ ঘণ্টারও বেশি সময় ধরে লাগাতার তুষারপাত, মানালিতে আটকে বহু বাঙালি পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি,সিমলা:শুক্রবার ১২ ঘণ্টারও বেশি সময় ধরে লাগাতার তুষারপাত। মানালিতে আটকে বহু বাঙালি পর্যটক। ইতিমধ্যেই ভারী তুষারপাতের ফলে প্রাণ গিয়েছে চারজনের এবং প্রায় ২২৩টির মত রাস্তা এবং তিনটি জাতীয় সড়ক(National High Way) বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে, এক হাজারেরও বেশি পর্যটকের গাড়ি দাঁড়িয়ে রয়েছে মানালির সোলাংনালাতে। জানা গিয়েছে, হিমাচল প্রদেশ প্রশাসনের তরফে টানা বরফ কাটার কাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এই তুষারপাতের দরুন অটল টানেল(Atal Tunnel) বন্ধ হয়ে গিয়েছে।

এর আগে দিল্লির মৌসুম ভবন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল এ বছর উত্তর ভারতে শীত চরম কামড় দেবে। বর্ষা বেশি হওয়ার দরুন তুষারপাতের ঘটনা বৃদ্ধি পাবে।এদিকে,বর্ষবরণের রাতে বঙ্গে শীত ব্যাটিং করতে পারে, হু হু করে নামতে পারে তাপমাত্রা। ঘোষণা আলিপুর আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া অফিসের বিজ্ঞানী সৌরিক দাস জানিয়েছেন,দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে ,কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনি ও রবিবার তাপমাত্রা কিছুটা বাড়বে। তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের তুলনায়।

সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। দু-তিন দিনের মধ্যে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে বছরের শুরুতে। এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শনি ও রবিবার দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতে। শনিবার হালকা বৃষ্টি হবে দার্জিলিং ,কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার এই তিন জেলার সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাতে ও হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন হবে। বর্তমানে বেশিরভাগ জেলাতেই স্বাভাবিক এর কাছাকাছি রয়েছে তাপমাত্রা। শনিবার ও রবিবার রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশ এর কারনে দিনের তাপমাত্রা কমবে। কোল্ড-ডে পরিস্থিতি তৈরি হতে পারে দু এক জেলায়। সোমবার থেকে আবার পারা পতনের সম্ভাবনা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের