মর্মান্তিক, উত্তর গাজার শেষ হাসপাতালটিও পুড়িয়ে ছারখার করে দিল ইজরায়েলি সেনারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের ইজরায়েলের বর্বর হামলায় ধ্বংস হল রোগীদের একমাত্র আশ্রয়স্থল হাসপাতাল। নৃশংসভাবে পুড়িয়ে দেওয়া হল উত্তর গাজার সর্বশেষ হাসপাতাল। হাসপাতালটির নাম কামাল আদওয়ান।শুক্রবার হাসপাতালটিতে সামরিক অভিযান চালানো হয়। এর আগে ইজরায়েলি বাহিনীর বিমান হামলায় হাসপাতালটির বেশ কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এবার হাসপাতালটির যা কিছু অবশিষ্টাংশ ছিল তা পুড়িয়ে ছারখার করে দিল ইজরায়েল সেনা।

এই নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলের সামরিক বাহিনী পরিচালক হুসাম আবু সাফিয়াসহ কয়েক ডজন কামাল আদওয়ান হাসপাতালের কর্মীকে জিজ্ঞাসাবাদের নাম করে নিয়ে গেছে। এছাড়াও সেনারা জোরপূর্বক চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে। এর ফলে বহু রোগী চিকিৎসা পাচ্ছেন না। বিনা চিকিৎসায় ভুগছেন তাঁরা।

এদিকে কামাল আদওয়ান হাসপাতালের ভেতরে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইজরায়েল চিকিৎসা কেন্দ্রে আক্রমণ করার জন্য রোবট ব্যবহার করেছে।কেউ কিছু বুঝে ওঠার আগেই বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে রোগী ও চিকিৎসা কর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা স্বীকার করেছে ইজরায়েলের সামরিক বাহিনী। তাঁদের দাবি, হাসপাতালটির হামাসের ঘাঁটি হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছিল। পাল্টা এই অভিযোগ অস্বীকার করেছে হামাস সংগঠন। তাঁদের বক্তব্য এই হাসপাতালে হামাসের কোন ঘাঁটি ছিল না। বরং হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছে হামাস।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক