এক বছরের মধ্যে হাসিনাদের বিচার শেষের ঘোষণা মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। এর মাঝেই বড় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাফ জানিয়ে দেওয়া হল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বিচারই প্রায় আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে।

এই নিয়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের ১০ জন প্রসিকিউটর এবং ১৭ জন তদন্তকারী কর্মকর্তা আছেন। তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে গুম, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যারা মাস্টারমাইন্ড খুঁজে বের করা। সেই ক্ষেত্রে এই ট্রাইব্যুনাল হাজার হাজার মানুষের বিচার করতে পারবে না এবং সেই লক্ষ্যে অগ্রসরও হচ্ছেন না তাঁরা। কিন্তু মূল হোতাদের খুঁজে বের করতে হবে। শুধু তাই নয় এদের প্রত্যেকের বিচারও হবে।

একইসঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। জুলাই-আগস্টের গণহত্যার প্রধান মাথা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে ও তাঁর নিচের দিকে কয়েকজন ছিলেন, তাঁদের বিচারকে মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই তাঁদের বিচার শেষ করতে চান বলে জানান তাজুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শেখ হাসিনা, তাঁর ছেলে জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতে আশ্রয় নেন তিনি। বর্তমানে দিল্লিতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এদিকে হাসিনাকে বিচারের নামে দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন : ‘দুুর্নীতি প্রমাণ করে দেখাক’ মোল্লা ইউনূস’কে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ হাসিনা পুত্র জয়ের

হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এদিকে মোল্লা ইউনূসকে চ্যালেঞ্জ করে হাসিনা পুত্র জয় জানিয়েছেন, ‘ক্ষমতা থাকলে সঠিক তদন্ত করে দেখাক। দুর্নীতি প্রমাণ করা হোক।’ একইসঙ্গে তিনি আরও বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। এগুলো সম্পূর্ণভাবে মিথ্যে ও ষড়যন্ত্রমূলক। পরিকল্পনা করে তাঁদেরকে ফাঁসানো হচ্ছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর