জলপাইগুড়িতে মাদক ,অস্ত্র, সোনার গহনা সহ দুষ্কৃতীদের ডেরার সন্ধান পেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা পুলিশের বড় সাফল্য। সরকারী কারখানার তৈরী অত্যাধুনিক রিভলবার, সোনা সহ ড্রাগস (Drugs)উদ্ধার। পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত মোঃ রাহিদ।শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) মালবাজার মহকুমা পুলিস আধিকারিক রোশন প্রদীপ দেশমুখের নেতৃত্বে গভীর রাতে মাল থানার ডাম ডিম বাজার এলাকায় মোঃ রাহিদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ।মোঃ রাহিদের(Md.Rahid) বাড়ি থেকে ৫৭৫২ টি মাদক ট্যাবলেট, ১০৭৮ বোতল কাশীর সিরাফ ,২ টি সোনার নেকলেস ১ টি ব্রেসলেট সহ কানপুরস্থিত সরকারী বন্দুক কারখানায় তৈরি ৩২ ক্যালিবারের একটি রিভলবার উদ্ধার হয়।

যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত মোঃ রাহিদ বলে নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গিয়েছে।এদিকে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায়।ঘটনা প্রসঙ্গে স্থানিয় বাসিন্ধা তথা মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুনীল কুমার প্রসাদ জানান, আমি শিলিগুড়ি থেকে ফিরেই এই ঘটনার খবর পাই। এতো মারাত্বক ঘটনা, কি করে অস্ত্র আসলো, কি করে এত ড্রাগস আসলো আমরা ভেবে পাচ্ছি না।পুলিশ এর ভূমিকার প্রশংসা করে বলছি , পুলিশ এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত খুজেঁ বের করে আইনের আওতায় আনুক। পুলিশ পলাতক মোহাম্মদ রাহিদকে খুঁজছে। তার মোবাইল ফোনে আঁড়ি পেতে তাকে ধরার চেষ্টা করছে পুলিশ।

এদিকে, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা)(ADG Law And Order) জাভেদ শামিম জানান,বাংলাদেশে ৭৪ জন জঙ্গীদের ছাড়া হয়েছে ।এই সমস্ত বিষয়ে আমরা নজরদারি চালাচ্ছি। আমাদের বর্ডার এরিয়াটা অনেকটাই। তাই যৌথ প্রয়াসে সমস্ত কাজ করা হচ্ছে। বর্ডারের ওপর আমাদের কন্ট্রোল নেই ।তবে এখানে যেন কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে আমাদের নজরদারি চলছে।যারা সন্দেহজনক আছেন তারা যেন পাসপোর্ট পেতে না পারেন সেই দিকে আমরা নজরদারি দিচ্ছি।একটা নতুন সিস্টেম গড়ে তোলা হবে পাসপোর্টের ক্ষেত্রে। সেখানে কেউ যাতে ভুল ভাবে পরিচালিত করতে না পারে সেইদিকে নজরদারি চালাতে হবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের