বর্ধমান শহরে উদ্ধার মা ও ৩ বছরের শিশুকন্যার ঝুলন্ত মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান: মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বর্ধমান শহরে। বর্ধমানের বাদশাহী রোড এলাকায় মর্মান্তিক ঘটনা। বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও ৩বছরের শিশুকন্যার ঝুলন্ত মৃত দেহ। ঘটনায় ব্যাপক শোরগোল পরে যায় সোমবার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এদিন জোড়া দেহ উদ্ধার করে বর্ধমান থানার(Bardhaman P.S.) পুলিশ। মা মামনি সাউ বর্মন, বয়স আনুমানিক ৩০ বছর এবং প্রজ্ঞা বর্মন, বয়স আনুমানিক ৩ বছর। জানা গেছে মামনি সাউ বর্মনের স্বামী রেলে কর্মরত।বর্ধমানেই ছিল পোস্টিং। রবিবার ছিল নাইট ডিউটি আর ঠিক সেই সুযোগেই আত্মঘাতী হয় মা ও তিন বছরের শিশু কন্যা।

এদিন ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। দেহ উদ্ধার করার পাশাপাশি আটক করে মৃত মামনি সাউ বর্মনের স্বামী অর্থাৎ প্রভাঞ্জন বর্মনকে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর কর্মসূত্রে মামনি সাউ বর্মনের স্বামী ও শিশু কন্যাকে নিয়ে বর্ধমানের বাদশাহী রোডে(Badsahi Road) ভাড়া বাড়িতে থাকতেন। তাদের আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমায়।বাদশাহী রোডের স্থায়ী বাসিন্দা অলক সাম জানান, রবিবার রাত্রি নাগাদ মা ও মেয়ে সুইসাইড(Suicide) করে। কি কারণে সুইসাইড করেছে সেটা জানিনা। মৃতার স্বামী বর্ধমানে রেলে কর্মরত ছিলেন, রবিবার নাইট ডিউটি ছিল।

সোমবার পুলিশ এসে দেহ দুটি নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।পাশাপাশি আটক করে মৃতার স্বামীকে।ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের ডেকে পাঠিয়েছে পুলিশ। প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ঠিক কি কারনে মা ও মেয়ে আত্মহত্যার পথ বেছে নিল। তদন্তের স্বার্থে যে ঘরে মা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেই ঘরটি সিল করে দিয়েছে পুলিশ।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১