রাশিয়া- ইউক্রেন যুদ্ধে গিয়ে মর্মান্তিক পরিণতি, মৃত্যু হল ফুটবলারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- যুদ্ধ কেড়ে নিল প্রাক্তন ফুটবলারের প্রাণ। রাশিয়া-ইউক্রেনে যুদ্ধে গিয়েছিলেন রাশিয়ার প্রাক্তন ফুটবলার আলেক্সেই বুগায়েভ। জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার কারাবাসের শাস্তি এড়াতে ভ্লাদিমির পুতিনের জন্য যুদ্ধে যেতে রাজি হয়েছিলেন তিনি। এরপরেই আসেই ফুটবলারের মৃত্যুসংবাদ।

২০১০ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর মাদক চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বুগায়েভ। সেই অপরাধে তাঁর সাড়ে ন’বছরের কারাবাস হয়। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর জেলবন্দি অপরাধীদের শাস্তি মকুবের সুযোগ করে দেয় পুতিন প্রশাসন। শর্ত ছিল, ইউক্রেনে যুদ্ধ করতে গেলে শাস্তি মকুব করা হবে। গত অক্টোবরে একটি বিল পাশ করায় পুতিন প্রশাসন। তাতে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে খুন এবং ধর্ষণের অভিযোগে বন্দিদের মুক্তি দেওয়া হবে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই। সেই সঙ্গে আরও বলা হয়, বিভিন্ন অপরাধে কারাদণ্ড প্রাপ্তরা ইউক্রেনে যুদ্ধ করতে গেলে সাজা মকুব করা হবে। সেই সুযোগ নেন মাদক চোরাচালানের অপরাধে সাজাপ্রাপ্ত বুগায়েভ।রাশিয়া সরকারের চুক্তিতে সই করে ইউক্রেনে যান প্রাক্তন ফুটবলার। রবিবার যুদ্ধে তাঁর মৃত্যু হয়। বুগায়েভের এজেন্ট জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বুগায়েভের মৃতদেহ রাশিয়া ফিরিয়ে আনা সম্ভব হবে না।

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৫ পর্যন্ত রাশিয়ার হয়ে সাতটি ফুটবল ম্যাচ খেলেছিলেন বুগায়েভ। জাতীয় দলে অবশ্য নিজের জায়গা পাকা করতে পারেননি প্রাক্তন ডিফেন্ডার। রাশিয়ার প্রথম সারির একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। খেলোয়াড় জীবনেই তিনি জড়িয়ে পড়েছিলেন মাদকজগতের সঙ্গে। ২৯ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন বুগায়েভ।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?