সম্পত্তির জন্য জীবিত বাবা ,জেঠু ও কাকাকে মৃত বানিয়ে দিলেন গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: সামনে এল গুণধর ছেলের কীর্তি। জীবিত বাবা,জেঠু এবং কাকুকে মৃত বানিয়ে জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেড় বিঘা জমির মালিকানা নিজের নামে করে মোটা টাকায় বিক্রির চেষ্টা। সেই সার্টিফিকেটে(Certificate) স্বাক্ষর তৃণমূলের পঞ্চায়েত সদস্যার। যিনি আবার সেই সংসদের সদস্যা নন। বিজেপি কংগ্রেস সিপিএম মহাজোট পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও ভুল বুঝিয়ে স্বাক্ষর করান তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা। যদিও হল না শেষ রক্ষা। কেলেঙ্কারির এই কীর্তি নিয়ে ব্লক এবং জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দায়ের করলেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দিকে আঙুল তৃণমূলের।

পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মোটা টাকার বিনিময়ে এই জালিয়াতিতে সহায়তা করে ছিল বলে অভিযোগ বিরোধীদের। মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্তরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দা পীযুষ কান্তি রায়, তুষার কান্তি রায় এবং শিশির কান্তি রায়। যারা সম্পর্কে দাদা ভাই এবং প্রত্যেকেই বেঁচে রয়েছেন।এই তিনজনের মালিকানায় রয়েছে দেড় বিঘা জমি। যে জমির বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা।তুষার কান্তি রায়ের গুণধর ছেলে তুহিন কান্তি রায়। যে জীবিত বাবা কাকা জেঠুকে মৃত বানিয়ে জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট ইস্যু করে। সেই সার্টিফিকেটে স্বাক্ষর রয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের(Harishchandrapur Gram Panchayet)তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা বর্ষা দাসের। যদিও তুহিন কান্তি রায় যে বুথের বাসিন্দা সেই বুথের সদস্য নন এই বর্ষা। তারপরও তিনি কি ভাবে সই করলেন উঠছে প্রশ্ন?

আবার পঞ্চায়েত প্রধানকে ভুল বুঝিয়ে তিনি সেই সার্টিফিকেটে সই করান। এদিকে জমি বিক্রির জন্য ভূমি সংস্কার দপ্তরে ওয়ারিস সার্টিফিকেট ইস্যু করার পর শুনানির সময় পর্দা ফাঁস। ধরা পড়ে যায় জালিয়াতি। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য এই নিয়ে বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে ওই গুণধর ছেলে এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ক্যামেরার সামনে মন্তব্য করেননি। ডেথ সার্টিফিকেট(Death Certificate) ইস্যুর কথা শিশির কান্তি রায় মেনে নিলেও ছেলের কীর্তি নিয়ে মুখ খুলতে চাননি।কংগ্রেসের দাবি তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা মোটা টাকার বিনিময়ে এই জালিয়াতি তে সহায়তা করেছেন। পাল্টা তৃণমূলের দাবি যেহেতু হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি কংগ্রেস সিপিএম জোট পরিচালিত। তাই দায়ভার তাদের নিতে হব। তৃণমূলের আমলে মৃত ভোটার ভোট দেয়। আবার জীবিত মানুষ মৃত হয়ে যায় কটাক্ষের সুর বিজেপির গলায়।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী