রবীন্দ্র সদনে খোলা আকাশের নিচে সংগীত মেলার উদ্বোধন, চলবে টানা ৭ দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ১১ টি মঞ্চে ২’রা জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শুরু হচ্ছে বাংলা সংগীত মেলা। রবীন্দ্রসদন শিশির মঞ্চ মহাজাতি সদন হেদুয়া পার্ক মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, ঋষি অরবিন্দ পার্ক, মোহরকুঞ্জ ,রাজ্য সংগীত একাডেমী মুক্তমঞ্চ ও রবীন্দ্র সদন প্রাঙ্গনে ৭ দিনব্যাপী চলবে সংগীত মেলা। প্রতিদিন বিকেল পাঁচটায় শুরু হবে এই সংগীত মেলা(Sangeet Mela)। কলকাতার এগারটি মঞ্চে প্রায় পাঁচ হাজারের বেশি সংগীত শিল্পী সঞ্চালক যন্ত্র শিল্পী এই মেলায় অংশগ্রহণ করবেন। এই সংগীত মেলায় কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরা অংশগ্রহণ করবেন। ১জানুয়ারি রবীন্দ্র সদনে(Rabindra Sadan) উদ্বোধনের মাধ্যমে এই সংগীত মেলার ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন(Minister Indranil Sen)।

তিনি জানান, এই রাজ্যে যেভাবে লোকসংগীত শিল্পী থেকে বিভিন্ন শিল্পীদের বিপুল সংখ্যককে প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়া হয় এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের প্রতিবাদ পরিবেশন করার সুযোগ করে দিয়ে আয়ের রাস্তা খুলে দেওয়া হয়েছে তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাড়া সম্ভব নয়। এই সংগীত মেলায় বিভিন্ন সংগীত প্রতিযোগিতা কর্মশালা যেমন হবে তেমনি প্রতিভাবান নবীন শিল্পীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। বিভিন্ন মঞ্চে বাংলা ব্যান্ডের গান ও পরিবেশিত হবে। এই সংগীত মেলায় শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতে উৎপলা সেন, সুচিত্রা মিত্র, ছবি বন্দ্যোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায় একটি প্রদর্শনী গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় আগামী ২জানুয়ারি থেকে ৯জানুয়ারি প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত দেখার সুযোগ থাকবে।

রবীন্দ্র সদর, নন্দন প্রাঙ্গনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্প ও কারিগররা তাদের নানা ধরনের হস্তশিল্প এবং প্রিয় খাবারের পসরা সাজিয়ে বসবেন। একই সঙ্গে থাকবে তথ্য ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন একাডেমিতে প্রকাশিত বইয়ের স্টল। শীতের রোদ গায়ে মেখে পিঠে পুলির স্বাদ নিতে নিতে বাংলা সংগীতে ডুবে যাওয়ার সুযোগ করে দিচ্ছে সংগীত মেলার উদ্যোক্তারা। এই সংগীত মেলার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র সদনের বাইরে খোলা আকাশের নিচে। সেখানে আদিবাসী ও সাঁওতালি নৃত পরিবেশন হয়। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, সৈকত মিত্র,শিবাজি চট্টোপাধ্যায় সহ প্রতিভাবান শিল্পীরা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের