চোরাপথে ভারতে এসে NRS হাসপাতালে সামনে ভিক্ষা চাইতে গিয়ে গ্রেফতার বাংলাদেশের যুবতী

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতা থেকে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। এনআরএস হাসপাতালের কাছ থেকে গ্রেফতার হয়েছেন ওই সন্দেহভাজন বাংলাদেশি মহিলা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর,মহিলার নাম বেবি বিশ্বাস(Baby Biswas)। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত দিন কয়েক আগে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। শিয়ালদহের কাছে একটি গেস্ট হাউসে(Guest House) থাকতেও শুরু করেন। তবে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় অভিযুক্তকে গ্রেফতার করে এন্টালি থানার(Entally P.S.) পুলিশ। ইতিমধ্যেই ফরেনার্স অ‍্যাক্টে রুজু হয়েছে মামলা।

এদিকে, পুলিশ আধিকারিকরা ওই মহিলাকে জেরা করতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রথমে তিনি পুলিশকে জানিয়েছিলেন, দিন তিনেক আগে সীমান্ত পেরিয়ে বসিরহাট দিয়ে এ রাজ্যে প্রবেশ করেন। তারপর মুম্বই চলে গিয়েছিলেন কাজের খোঁজে। কিন্তু সেখানে কাজ পাননি তিনি। এরপর পুলিশের হাত থেকে বাঁচার জন‍্য ফের ট্রেন ধরে কলকাতায় ফিরে আসেন। শনিবার বিকেলের পর থেকে শিয়ালদহ স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতালের সামনে ঘুরছিলেন ওই মহিলা। বিষয়টি নজরে আসে এনআরএস (NRS) আউটপোস্টের কর্তব্যরত পুলিশকর্মীদের। তাঁরাই প্রথমে আউটপোস্টে(OutPost) নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এরপর পুলিশ জানতে পারে বাংলাদেশ থেকে এসেছেন তিনি।

রবিবার শিয়ালদা আদালতে তাকে হাজির করা হলে বিচারক ওই বাংলাদেশি মহিলাকে ১৮ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত রাখার নির্দেশ দেন। জানা গেছেকোনো বৈধ নথি দেখাতে পারেনি সে।Nrs মেডিক্যাল কলেজের ১নম্বর গেটের সামনে ভিক্ষা চাইছিলো মেয়েটি। পুলিশকর্মীদের দেখে সন্দেহ হয়।তারপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এন্টালি থানার পুলিশকর্মীরা।জিজ্ঞাসাবাদে জানতে পারেন, মেয়েটি পাথরঘাটা, বসিরহাট, গ্রাম- নাচনাপাড়ার, মল্লিকখালি বাংলাদেশ-এর বাসিন্দা।

অন্যদিকে, আবারো গ্রেফতার ২ বাংলাদেশী অনুপ্রবেশকারী।বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করে। গ্রেফতার ২ বাংলাদেশী অনুপ্রবেশকারী। ঘটনাটি নদিয়ার কল্যাণীর। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে কল্যাণী থানার(Kalyani P.S.) পুলিশ।পুলিশ সূত্রের খবর, ধৃত ২ বাংলাদেশীর নাম সোহাগ মীর ও প্রণয় জয়ধর। কয়েক মাস আগে দু’জনে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করে। মূলত, কাজের সন্ধানে ভারতে এসেছিল। নদিয়ার কল্যাণীর অনুকূল মোড় এলাকায় আত্মীয় বাড়ীতে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, দুজনকে গ্রেফতার করা হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের