ডুলুং নদীর পাড়ে কচিকাঁচাদের সঙ্গে বনভোজনের আনন্দে মশগুল পুলিশ কাকুরা

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: এক ধাক্কায় জঙ্গলমহলে তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির ঘরে। শীতে কাবু জঙ্গলমহল। রবিবার সকাল থেকে ছিল কুয়াশাদ দাপট। আর বেলা বাড়তেই পিকনিকের আনন্দে গোহালমারা মাঠে মেতে উঠল ছাত্র-ছাত্রীরা। মোটা গোঁফওয়ালাদের সঙ্গে জমিয়ে হল আড্ডা। থানার অন্যান্য পুলিশ আধিকারিকরাও এদিনের এই ছাত্রছাত্রীদের বনভোজনের যোগ দিতে চলে এসেছিলেন থানা থেকে।কেউ কেউ আবার মেতে উঠলো ক্রিকেট খেলাতেও। কেউ আবার খেললো কানামাছি ভোঁ ভোঁ ….।রবিবার জঙ্গলমহলে বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিলেন ওসি সুদীপ পালোধি। ১২৫ জন ছাত্রছাত্রী এই পিকনিকে অংশগ্রহণ করেছিলেন। জঙ্গলমহলে ডুলুং নদীর(Dulung River) ধারে পিকনিকে মেতে ছিলেন পুলিশ কাকুরা। মেনুতে ছিল ভাত , সবজি, ডাল, মাংস, মিষ্টি ও পাঁপড়।

নতুন বছরের শুরুতে জঙ্গলমহলের ছাত্র-ছাত্রীদের এই বনভোজন উপহার দিলেন বেলিয়াবেড়া থানার ওসি। এমনিতেই সারা বছর দিশা কোচিং সেন্টারের উদ্যোগে এইসব ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করা হয়ে থাকে। এক সময় মাওবাদীদের আতঙ্কে জবুথবু থাকা জঙ্গলমহল এখন স্বাভাবিক জীবন যাপনের ছন্দে অভ্যস্ত। কিছুদিন আগে বাঘিনীর আতঙ্ক দেখা দিলেও তাও কেটে গিয়েছে। তাই লাল মাটির ঝাউ গাছে ঘেরা জঙ্গলমহলের(Jangalmahal) ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হতে প্রতিদিন পাল্লা দিয়ে মেধার লড়াইয়ে ব্যস্ত। সারা বছরই বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি জঙ্গলমহলের মানুষের জন্য নানা ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন।

শীত বস্ত্র প্রদানের পাশাপাশি, জঙ্গলমহলের শিশুদের পুষ্টিকর খাবার, মেধা যুক্ত ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার চাকরিতে পরীক্ষায় বসার প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ তিনি করে থাকেন। শুধু তাই নয়, জঙ্গলমহলের মানুষজনকে খাদ্য সামগ্রী বিতরণ ও বস্ত্র বিতরণ বেলিয়া বেড়া থানা তাদের কর্মসূচিতে রাখে। এবার পুলিশের প্রতি ভয় দূর করতে এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে পুলিশের একটি সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে শীতের রোদ গায়ে মেখে এই পিকনিকের আয়োজন করল বেলিয়াবেড়া থানা। গল্প গুজবের মাঝে পুলিশ কাকুরা ছাত্র-ছাত্রীদের টিপস দিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অপব্যবহার, নারী পাচার ও অন্যান্য অপরাধ সম্বন্ধে কিভাবে সজাগ থাকতে হবে সে বিষয়ে। দুষ্টের দমন আর সৃষ্টের পালনে পুলিশের এই ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় বলেই মনে করছে জঙ্গলমহলের আদিবাসী মানুষজন।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি