৭ জানুয়ারির পর ফের শীত ব্যাটিং শুরু করবে বঙ্গে, উত্তরবঙ্গে তুষারপাত ও বৃষ্টিপাতের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঘন কুয়াশায় ডুববে। কলকাতার(Kolkata) পাশাপাশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া,হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার দাপট(Deep Fog) থাকবে সোমবার সকালে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)অন্যতম অধিকর্তা সৌরিশ দাস এই খবর জানান। তিনি বলেন, মঙ্গলবারও নদিয়া,উত্তর ২৪ পরগনা জেলা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশা দাপট থাকবে। বাকি কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে কুয়াশার দাপট কিছুটা কম থাকবে।

ফলে সোম ও মঙ্গলবার পরপর দু’ দিন ট্রেন অভিমান চলাচল ব্যাহত হতে পারে। এদিকে সোমবার থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। রাতের তাপমাত্রা ও প্রায় ৪ ডিগ্রির কাছে বেড়ে যাবে। তবে ৭ জানুয়ারি পর থেকে এর দক্ষিণবঙ্গে(South Bengal) সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। দিনের তাপমাত্রা ও কমতে থাকবে। আপাতত দুদিন বঙ্গে কনকনে ঠান্ডা থেকে সাময়িক মুক্তি মিলবে বঙ্গবাসীর।

তবে পশ্চিমী ঝঞ্জার দরুন ৭ জানুয়ারি নাগাদ দার্জিলিঙে তুষারপাত (Snow Fall)হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং কোচবিহার এই জেলাগুলিতে। এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই উত্তর এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা সর্বনিম্ন নেমে ১৩ ডিগ্রির ঘরে পৌছবে। দিনের তাপমাত্রা কমবে। অর্থাৎ পৌষ সংক্রান্তির আগে ফের বঙ্গে শীত ফিরবে তার স্ব -মহিমায়। মাঝে খালি দুদিনের সাময়িক বিরতি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের