শেয়ার মার্কেটে অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেফতার দুই প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: শেয়ার মার্কেটে ইনভেস্ট। কম সময় অধিক লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা। প্রতারণার শিকার বিধাননগরের(Bidhannagar) বাসিন্দা মলয় কুমার রায়। লিখিত অভিযোগের ভিত্তিতে বিধান নগর সাইবার পুলিশের হাতে গ্রেফতার দুই প্রতারণা চক্রের মূল পাণ্ডা। ধৃত পীযূষ আগরওয়াল ও শ্যাম আগরওয়াল।পুলিশ সূত্রে খবর, বিধান নগরের বাসিন্দা মলয় কুমার রায় গত বছর ৪ ডিসেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন শেয়ার মার্কেটে(Share Market) ইনভেস্ট করানোর নামে ওই ব্যক্তির থেকে ২৪ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া সাইটে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়। এরপরই তাকে একটা whatsapp গ্রুপে এড করা হয়। সেই গ্রুপেই বিভিন্ন ভাবে লাভবান হওয়ার ব্যাপারে বলে তাকে উৎসাহী করা হয়। তারপর ওই ব্যক্তি ২৪ লাখ টাকা তিনি ইনভেস্ট করেন। এরপর অন্য একটি ওয়েবসাইট ক্রিয়েট করা হয় যেখানে ইনভেস্ট করা সমস্ত ব্যক্তিরা তাদের কত টাকা ক্রেডিট হচ্ছে বা কত টাকা লাভবান হচ্ছে সেটা দেখতে পাবে। কিন্তু সেই টাকা কোনভাবেই একাউন্টে ট্রান্সফার করা যাচ্ছিল না। এরপরই তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার(Bidhannagar Cyber Crime P.S.) পুলিশ।

বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে শনিবার কলকাতা, শেওড়াফুলি ও হাওড়া এলাকায় হানা দিয়ে পীযূষ আগরওয়াল এবং শ্যাম আগরওয়াল নামে প্রতারণা চক্রের দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের রবিবার বিধাননগর আদালতে পেশ করা হয়। নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজ চালাবে বলে পুলিশের দাবি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের