হাওড়া স্টেশনে এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মাথায় দাউদাউ করে জ্বলছে যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মাথায় দাউদাউ করে জ্বলছে যুবক। শিউরে ওঠা দৃশ্য হাওড়া স্টেশনের যাত্রী নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন । নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাওড়া স্টেশনে(Howraha Station) ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়লো যুবক। ২৫ হাজার ভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই আগুন লেগে যায় শরীরে। ভয়াবহ ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে হাওড়ায়। রেল সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাতের এই ঘটনায় ওই ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে। ওই ব্যক্তির নাম শম্ভু কুমার যাদব(৩৭)। হাওড়া স্টেশনের মতো ব্যস্ত স্টেশনে এমন ঘটনায় যাত্রী নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন।

জানা গেছে, শুক্রবার রাত ১টা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৮ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা যশবন্তপুর এক্সপ্রেসের(Jasabantpur Express) ইঞ্জিনের উপর উঠে পড়েন এক ব্যক্তি। যাত্রীরা তাকে নামতে বললেও নামেননি। এরপরেই তিনি হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হন। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা শরীর। এই দৃশ্য দেখে শিউরে ওঠেন ওই সময় প্লাটফর্মে থাকা যাত্রীরা।

রেল সূত্রে জানা গেছে, খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কর্তব্যরত আরপিএফ(RPF) জওয়ানরা ছুটে আসেন। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে দ্রুত আগুন নেভান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই ব্যক্তির নাম শম্ভু কুমার যাদব(৩৭)। রবিবার দুপুরে হাওড়া আরপিএফ ও জিআরপি(GRP) দুই পক্ষ থেকেই দাবি করা হয়েছে যুবকের মৃত্যু হয়নি। ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। বাড়ির লোকজন এসে তাকে অ্যাম্বুলেন্সে বোকারো নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে। সেখানেই চলছে চিকিৎসা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের