মালদায় ভাড়াটিয়া খুনিদের যারা ভাড়া করেছে তাদের ধরুক পুলিশ: চন্দ্রিমা ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদহে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের সোমবার ছিল শ্রাদ্ধনুষ্ঠান। ঘটনার চারদিন পরেও স্পষ্ট হয়নি খুনের মোটিভ। পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya)। পরিবারের পাশে থাকার বার্তা চন্দ্রিমার। স্ত্রী চৈতালি ঘোষ সরকার এবং ছেলে অনুভবের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রী নির্দেশে তিনি সংবাদ ছুটে এসেছেন নিহত তৃণমূল নেতার বাড়িতে। এই ঘটনায় খুনিদের যারা নিয়ে এসেছে সেই মাথা দের পুলিশ গ্রেপ্তার করবে বলে আশা প্রকাশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি চোরের সাথে দাবি করেন গোটা ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী(CM)। তিনি নিজে এই তদন্ত প্রক্রিয়ার ওপর নজর রাখছেন।

পুলিশ খুনিদের ধরতে এবং তার মাথা যারা তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা প্রত্যতে সক্ষম হবে বলে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছে। এদিকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার পাঁচ জন। এখনো বেপাত্তা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক ওফের রোহন এবং বাবলু যাদব। তাদের সন্ধান পেতে রবিবারই নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদব রবিবার বিস্ফোরক মন্তব্য করেন।আমার স্বামী বাবলা সরকার(Babla Sarkar) খুনের ঘটনায় জড়িত ভাবতেই অবাক লাগে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি যদি আগে টের পেতাম তাহলে পুলিশে ধরিয়ে দিতাম। বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদবের।তার আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। সে কিছুই করত না। তবে সম্ভবত তৃণমূল করত। কৃষ্ণ রজক ওরফে রোহন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। ১ জানুয়ারির পর থেকে তাকে আর দেখা যায়নি। পুলিশ ২জানুয়ারি আমাদের বাড়িতে এসেছিল। বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদবের।

বাবলু যাদব ইংরেজবাজার পৌরসভার(Englishbazar Municipality) ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুলাল সরকারের বাড়ি থেকে ঢিল ছুড়া দূরত্বে মহানন্দা পল্লী এলাকায় তার বাড়ি। এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই ব্যক্তি।এদিকে,দুলাল সরকারের বাড়ির কাছেই কি ঘাঁটি গেড়ে বসে ছিল দুষ্কৃতীরা। অমিত রজক গ্রেপ্তারে উঠছে প্রশ্ন। বাবলা সরকারের বাড়ি থেকে ২০০ মিটার দূরে অমিত রজকের বাড়ি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বেশ কয়েকদিন ধরে ওইখানে আনাগোনা ছিল অপরিচিত যুবকদের। রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হত। তাহলে কি অমিতের বাড়ি থেকেই দুলাল সরকারের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। কারণ দুলাল সরকার খুনের পর থেকেই ওই বাড়িতে আর দেখা যায়নি কাউকে। ওই বাড়ি তালা বন্ধ করে রেখেছে পুলিশ।মালদার জনপ্রিয় তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকারকে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।

উল্লেখ্য, গত ২ তারিখ প্রকাশ্য দিবালোকে মালদা শহরের ২২নং ওয়ার্ডের পাইপ ফ্যাক্টরি মোড়ে নিজের ওয়ার্ডে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা বাবলা সরকার। এই ঘটনার তদন্তে নেমে প্রথম দিনই ইংরেজবাজার থানার পুলিশ ঘটনায় জড়িত দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। এরপর শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করে। শনিবার সকালে আরও দুজনকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃতদের নাম অমিত রজক ‘ও অভিজিৎ ঘোষ। এরমধ্যে অমিতের বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনী এলাকায় এবং অভিজিৎ মালদা শহরের ঘোড়াপীর ঘোষপাড়ার বাসিন্দা। শনিবার এই ধৃত দুই দুষ্কৃতীকে ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে(Malda Court)।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু