‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক দাবি করলেন শেখ হাসিনা। আজ, রবিবার তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশ স্বাধীনতা অর্জন না করলে দেশটি আজও পাকিস্তানি সেনাবাহিনীর বুটের নিচে পিষ্ট হত। পাকিস্তানের জুতোর তলায় থাকত। এমন পরিস্থিতিতে, কারও প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজনই পড়ত না।’ সঙ্গে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ এনেছেন হাসিনা।

তিনি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলির প্রসঙ্গটি তুলে ধরেছেন নিজের বক্তব্যে। যিনি ময়মনসিংহ জেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। হাসিনা জানান যে, হত্যার পর তাঁর মরদেহ একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। আওয়ামী লীগ আয়োজিত একটি অনলাইন অনুষ্ঠানে শেখ হাসিনা এসব মন্তব্য করেছেন। অনুষ্ঠানটিতে তিনি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত দলীয় কর্মী এবং তাঁদের পরিবারের বিষয়েও কথা বলেন। শেখ হাসিনা অভিযোগ করেছেন যে, বাংলাদেশে যারা আটক হয়েছেন পুলিশের হাতে, তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এমনকি তাদের মৌলিক ওষুধ ও চিকিৎসা পাওয়ার থেকেও বঞ্চিত রাখা হচ্ছে বলে অভিযোগ তাঁর। কারাগারে বেশ কয়েকজন ব্যক্তি মারা গিয়েছেন, অথচ তাদের পরিবারকে মৃত্যুর খবরটুকুও জানানো হয়নি। অভিযোগ মুজিবকন্যার।

আরও পডুন: লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

আগামী ১৬ ডিসেম্বর (বাংলাদেশের বিজয় দিবস) নিজ ভূমে ফিরবেন হাসিনা। এমনটাই ঘোষণা করেছেন তাঁর দল আওয়ামী লীগের মুখপাত্র। সেই দিন যতই এগিয়ে আসছে ততই অশান্ত হয়ে উঠছে পদ্মাপাড়। আজ, রবিবারও দিকে দিকে অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক দিনগুলিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকানপাটকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। সেখানে হামলা চালানো হচ্ছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সেই কথাও উল্লেখ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। দলের অনুষ্ঠানে, হাসিনা তাঁর পিতা শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য তাঁর পিতা সংগ্রাম করেছিলেন। তিনি বেঁচে থাকলে, স্বাধীনতা লাভের দশ বছরের মধ্যেই বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলির সারিতে শামিল হতে পারত। হাসিনা আরও বলেন, মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ফলে বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছিল।

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট! ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

কর্পোরেট চাকরি ছেড়ে নারকেলের খোলের ব্যবসা! বছরে তরুণীর আয় শুনলে চমকে যাবেন

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম

দাম্পত্য অশান্তি! জলের ট্যাঙ্কে তিন মেয়েকে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত্যু খুদেদের