দুলালবাবু চেয়ারম্যান হবেন এমন কথা চলছিল : চৈতালি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: দুলালবাবু চেয়ারম্যান হবেন এমন কথা চলছিল। আমরা জাচৈতালি সরকারনতাম। তবে বিষয়টি আপনারা জানেন। এখন কিছু বলবো না। পুলিশ তদন্ত করছে। যাদের ক্ষমতার লোভ। কিছু মানুষের হিংসা। অনেকে পিছিয়ে যাচ্ছে। দুলাল সরকার বা বাবলা সরকার রাজনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। ফের সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন মালদায় নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী। তিনি বলেন,নিকৃষ্ট মনের মানুষ। যারা করেছে তাদের লোভ চাহিদা জন্য এমন কাজ করেছে। তবে এক ব্যক্তি নয় ,একাধিক ব্যক্তি রয়েছে। নাম না করলেও কার্যত কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দিকে আঙুল তুলতেন নিহত দুলাল চন্দ্র সরকারের স্ত্রী চৈতালি সরকার। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

দুলাল চন্দ্র সরকারের স্ত্রী সাংবাদিকদের জানান তার স্বামী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) স্নেহধন্য ছিলেন। তিনি নিজে খুব শীঘ্রই কলকাতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে তিনি তার স্বামীর খুনের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বলেও জানান তিনি।মালদহে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের সোমবার ছিল শ্রাদ্ধনুষ্ঠান। ঘটনার চারদিন পরেও স্পষ্ট হয়নি খুনের মোটিভ। পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরিবারের পাশে থাকার বার্তা চন্দ্রিমার। স্ত্রী চৈতালি ঘোষ সরকার এবং ছেলে অনুভবের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রী নির্দেশে তিনি সংবাদ ছুটে এসেছেন নিহত তৃণমূল নেতার বাড়িতে। এই ঘটনায় খুনিদের যারা নিয়ে এসেছে সেই মাথা দের পুলিশ গ্রেপ্তার করবে বলে আশা প্রকাশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি চোরের সাথে দাবি করেন গোটা ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী। তিনি নিজে এই তদন্ত প্রক্রিয়ার ওপর নজর রাখছেন। পুলিশ খুনিদের ধরতে এবং তার মাথা যারা তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা প্রত্যতে সক্ষম হবে বলে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya) দাবি করেছে। এদিকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার পাঁচ জন। এখনো বেপাত্তা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক ওফের রোহন এবং বাবলু যাদব।

তাদের সন্ধান পেতে রবিবারই নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদব রবিবার বিস্ফোরক মন্তব্য করেন।আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত ভাবতেই অবাক লাগে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি যদি আগে টের পেতাম তাহলে পুলিশে ধরিয়ে দিতাম। বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদবের।তার আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। সে কিছুই করত না। তবে সম্ভবত তৃণমূল করত। কৃষ্ণ রজক ওরফে রোহন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। ১ জানুয়ারির পর থেকে তাকে আর দেখা যায়নি। পুলিশ ২জানুয়ারি আমাদের বাড়িতে এসেছিল। বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদবের। বাবলু যাদব ইংরেজবাজার পৌরসভার(Englishbazar Minicipality) ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুলাল সরকারের বাড়ি থেকে ঢিল ছুড়া দূরত্বে মহানন্দা পল্লী এলাকায় তার বাড়ি। এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই ব্যক্তি।এদিকে,দুলাল সরকারের বাড়ির কাছেই কি ঘাঁটি গেড়ে বসে ছিল দুষ্কৃতীরা। অমিত রজক গ্রেপ্তারে উঠছে প্রশ্ন। বাবলা সরকারের বাড়ি থেকে ২০০ মিটার দূরে অমিত রজকের বাড়ি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বেশ কয়েকদিন ধরে ওইখানে আনাগোনা ছিল অপরিচিত যুবকদের। রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হত। তাহলে কি অমিতের বাড়ি থেকেই দুলাল সরকারের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। কারণ দুলাল সরকার খুনের পর থেকেই ওই বাড়িতে আর দেখা যায়নি কাউকে। ওই বাড়ি তালা বন্ধ করে রেখেছে পুলিশ।

মালদার জনপ্রিয় তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকারকে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। উল্লেখ্য, গত ২ তারিখ প্রকাশ্য দিবালোকে মালদা শহরের ২২নং ওয়ার্ডের পাইপ ফ্যাক্টরি মোড়ে নিজের ওয়ার্ডে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা বাবলা সরকার। এই ঘটনার তদন্তে নেমে প্রথম দিনই ইংরেজবাজার থানার পুলিশ ঘটনায় জড়িত দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। এরপর শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করে। শনিবার সকালে আরও দুজনকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃতদের নাম অমিত রজক ‘ও অভিজিৎ ঘোষ। এরমধ্যে অমিতের বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনী এলাকায় এবং অভিজিৎ মালদা শহরের ঘোড়াপীর ঘোষপাড়ার বাসিন্দা। শনিবার এই ধৃত দুই দুষ্কৃতীকে ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের