পৌষ সংক্রান্তিতে প্রিয়জনকে খুশি করতে বানিয়ে ফেলুন ভাজা মুগ পুলি

তবে আজকে আপনাদের জন্যে আমরা নিয়ে এসেছি একটি সহজ পিঠে বানানোর রেসিপি। যার ভাজা মুগ পুলি। অতি সহজে বাড়িতেই বানানো হবে এই পিঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর দিন কয়েক বাদেই পৌষ সংক্রান্তি। বাঙালিমতে পৌষ মাসের শেষদিনকে পৌষ সংক্রান্তি হিসেবে মনে করা হয়। আর পৌষ সংক্রান্তি উৎসব মানেই প্রথমে যার কথা মাথায় আছে, তা হল পিঠে পায়েস। আর পৌষ সংক্রান্তিতেই বাঙালি বাড়িতে বাড়িতে পিঠে পায়েস রাঁধার ধুম উঠে যায়। তবে পিঠে মানেই শুধু পাটিসাপটা নয়, পুরান যুগ থেকেই একাধিক পিঠে বানানোর চল আছে। মিষ্টি পিঠে হয় আবার ঝাল পিঠেও হয়। যদিও আজকাল বাড়িতে পিঠে বানানোর চল একেবারে উঠেই গেছে। খেতে ইচ্ছে করলে বাজার থেকে কিনে এনে খাওয়া যায়। বাড়িতে কেউ পিঠে বানাতে চান না। তবে আজকে আপনাদের জন্যে আমরা নিয়ে এসেছি একটি সহজ পিঠে বানানোর রেসিপি। যার ভাজা মুগ পুলি। অতি সহজে বাড়িতেই বানানো হবে এই পিঠে। কীভাবে বানাবেন?

উপকরণ

৮-১০ জন
১ পোয়া মুগ ডাল
১পোয়া চালের গুঁড়ো
৩/৪চামচ নুন
২-৩চামচ চিনি,একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে।
১টা নারকোল কোড়া পুরের জন্যে
৩/৪কাপ গুড়
পরিমাণ মত ভাজার জন্যে তেল

প্রণালী

প্রথমে ডাল শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে ৩-৪ বার ধুয়ে ২টো সিটি দিয়ে সেদ্ধ করে নিন। এরপর কড়াইয়ে জল বসিয়ে নুন ও চিনি দিয়ে ফুটতে দিন, ফুটে উঠলে ডাল দিয়ে নাড়িয়ে হাতার পেছন দিয়ে একটু ম‍্যাশ করে নিন, ডাল ভাল করে ফুটে গেলে অল্প অল্প করে চালের গুড়ো দিয়ে একটা মন্ড বানিয়ে নিন, ১০ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিন। এবার নারকোল কোড়া ও গুড় মিশিয়ে নেড়ে চাঁই বানিয়ে নিন। এরপর ডালের মন্ড টিকে অল্প অল্প করে চালের গুড়ো দিয়ে মেখে নিন আটা মাখার মতো। এরপর পুলি বানিয়ে ঢাকা দিয়ে রাখুন।এবার কড়াইয়ে তেল গরম করে অল্প আঁচে পুলিগুলিকে লাল মুচমুচে করে ভেজে নিন। এরপর হয়ে গেলে প্লেটে ঢেলে গরমগরম সার্ভ করুন। চাইলে এটি রসে ডুবিয়েও খেতে পারেন।

আরএসি টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা