সাতসকালে ভয়াবহ ভূমিকম্প, কলকাতা-সহ কাঁপল গোটা দেশ, রিখটার স্কেলে মাত্রা ৭.১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে কম্পনে কেঁপে উঠল গোটা কলকাতা। সেই সঙ্গে কম্পন অনুভূত হয়েছে গোটা দেশে। রিখটার স্কেলে মাত্রা ৭.১ ম্যাগনিটিউড। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে প্রবল কম্পন। আতঙ্কে রাস্তায় নেমে পড়েন সাধারণ মানুষ। প্রায় ১ মিনিট ধরে অনুভূত হয় কম্পন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পড়শি রাজ্য বিহারেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে।

সূত্রের খবর মঙ্গলবার সকাল ছ‘টা ৩৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়।, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, এমনকী চিনও কেঁপে উঠেছে এই ভূমিকম্পে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। এই কম্পনের উৎসস্থল দার্জিলিং থেকে ১৯২ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং নেপালের লঘুচে থেকে ৯১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্ব দিকে। তিব্বতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, নেপালের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় নেপালেও ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। 

এদিন কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে। অন্যদিক, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুরের মানুষ এদিন কম্পন অনুভব করেন। শীতের সকালে ঠিক কী হয়েছে, তা বুঝে ওঠার আগে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকেই। 

উল্লেখ্য, ১০ বছর আগে এই ভূমিকম্পের প্রবল ক্ষতির অভিজ্ঞতা সম্মুখীন হয়েছিল নেপাল। ২০১৫ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। ধ্বংস হয়ে গিয়েছিল সে দেশের একটা বড় অংশ। কয়েক মিনিটের সেই কম্পনে প্রায় ৯,০০০ মানুষের মৃত্যু হয়েছিল, ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন। সেই সময়েই কলকাতা সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছিল কম্পন।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির