চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজভবনে চিঠি পাঠিয়ে গ্রেফতার ভুয়ো ‘র’ অফিসার

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ‘অতি লোভে তাঁতী ডোবে’। এবার সেই দশাই হল মণিময় মণ্ডলের। পেশায় চিকিৎসক এই ব্যক্তির বাড়ি দক্ষিণ কলকাতার রবীন্দ্রসরোবর থানা এলাকায়। এখান থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। কেননা এই ব্যক্তি নিজেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মরত আইপিএস অফিসার বলে পরিচয় দিয়ে রাজভবন থেকে শুরু করে নির্বাচন কমিশনকে নানা চিঠি পাঠিয়ে চলেছিল। সেই সব চিঠির বিষয়বস্তুও মারাত্মক। এদিনই মণিময়কে আদালতে তোলা হচ্ছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে মণিময় পেশায় চিকিৎসক হলেও তার প্রাক্টিস এখনও জমে ওঠেনি। এই অবস্থায় সে নির্বাচন কমিশন ও রাজভবনে নানা বিষয় নিয়ে চিঠি দিতে শুরু করে। প্রতিটি ক্ষেত্রে সে নিজেকে ‘র’-এর ওফিসার বলে পরিচয় দিয়েছে। এর জেরেই রাজভবন থেকে যোগাযোগ করা হয় ‘র’-এর সঙ্গে। সেখান থেকেই রাজভবন জানতে পারে ওই নামের কোনও আধিকারিক বা কর্মী ‘র’-তে নেই। তারপরেই বিষয়টি জানানো হয় বেন্টিঙ্ক স্ট্রিট থানায়। সেখান থেকেই আধিকারিকেরা এই বিষয়ে তদন্ত শুরু করেন। তারপরেই বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় রবীন্দ্রসদন এলাকা থেকে। এদিনই তাকে আদালতে তোলা হচ্ছে। তদন্তকারীরা মণিময়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এটা জানতে চান যে সে আরও কোথায় কোথায় চিঠি পাঠিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নিজেকে প্রভাবশালী হিসাবে তুলে ধরার প্রয়াস থেকেই এই ঘটনা ঘটিয়েছে মণিময়। তবে তার এই কাজের পিছনে কোনও চক্র কাজ করছে কিনা বা ভয় দেখিয়ে কারোর কাছ থেকে জোর করে কোনও টাকাপয়সা আদায় করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে চাইছেন ঘটনার তদন্তে নামা পুলিশ আধিকারিকেরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ