শীতে বাজারে এসেছে নলেন, পাটালি গুড়, বানাতে পারেন স্বাস্থ্যকর মিষ্টি পদ

হ্যাঁ, এবার বাড়িতেই বানাতে পারেন নলেন গুড়ের শ্রীখণ্ড। টক দই এবং নলেন গুড় দিয়ে সহজেই বানাতে পারবেন এই শ্রীখন্ড। আবার পাটালি গুড় দিয়ে বানাতে পারবেন গুড়ের পুডিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত মানেই পিঠে-পায়েস খাওয়ার ধুম। সঙ্গে গুড়ের রকমারি পদ। আর সবটাই অসম্ভব নলেন গুড় ছাড়া। বলা চলে, শীতকালের বিশেষত্ব নলেন গুড় এবং পাটালি গুড়ের রকমারি পদের। রসগোল্লা থেকে পাটিসাপটা, পিঠেপুলি, কি না হয় এই নলেন গুড় দিয়ে? কিন্তু গুড় মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই হু-হু করে বাড়বে ক্যালোরি। ডায়বেটিক রোগিদের কাছেও গুড় হল অভিশপ্ত। যদিও মিষ্টি হলেও গুড়ের গুণ কম নয়। জিঙ্ক, আয়রন, এবং অ্যান্টিঅক্সিড্যান্টের মতো একাধিক খনিজে পরিপূর্ণ গুড়। কিন্তু শীতকালে মিষ্টি দিয়ে পিঠে পায়েস খাওয়ার মজাই আলাদা।

নলেন গুড় সবসময় পাওয়াও যায় না! সে ক্ষেত্রে কী করণীয়? চিন্তা নেই, বাড়িতেই স্বাস্থ্যসম্মত উপায়ে বানাতে পারেন মিষ্টির ভিন্ন পদ। শ্রীখন্ডের নাম শুনেছেন নিশ্চয়ই? যেটি খেতেও দুর্দান্ত আবার বেশি মিষ্টি খাওয়ারও ভয় নেই! তবে নলেন গুড়ের শ্রীখন্ড খেয়েছেন কী? হ্যাঁ, এবার বাড়িতেই বানাতে পারেন নলেন গুড়ের শ্রীখণ্ড। টক দই এবং নলেন গুড় দিয়ে সহজেই বানাতে পারবেন এই শ্রীখন্ড। আবার পাটালি গুড় দিয়ে বানাতে পারবেন গুড়ের পুডিং।

১. প্রথমে পরিষ্কার সাদা সুতির কাপড়ে দই ঢেলে সেটি পুঁটলি পাকিয়ে নিন। এরপর দইয়ের মধ্যে থাকা সমস্ত জল বের করে নিন। মনে রাখবেন একটুকুও যেন জল না থাকে দইয়ে। এবার একটি পাত্রে জল ঝরানো দই নিয়ে তাতে সামান্য ছোটএলাচ গুঁড়ো মিশিয়ে দিন। এরপর নলেন গুড় খুব ভালভাবে ফেটিয়ে নিন। এরপর উপর থেকে পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিলেই তৈরি নলেনগুড়ের শ্রীখণ্ড।

২. পুডিং বানানোর জন্যে প্রথমে একটি পাত্রে গুড় নিয়ে তাতে সামান্য জল দিয়ে ভাল করে নেড়ে নিন। এরপর গুড় ঘন এবং লালচে হয়ে গেলে নামিয়ে যে পাত্রে পুডিং বানাবেন, তাতে ঢেলে নিন। এ বার একটি পাত্রে ডিম, পাটালি গ্রেট করা এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে তার মধ্যে উষ্ণ গরম দুধ যোগ করে দিন। এরপর সমগ্র মিশ্রণটি ছেঁকে ক্যারামেল করা গুড়ের মিশ্রণটি তার উপর ঢেলে দিন। এ বার একটি বড় পাত্রে জল নিয়ে নিন। এরপর ডিমের মিশ্রণের পাত্রের মুখটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে ভাল করে ভাপিয়ে নিন। তার পর ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে নিলেই রেডি পুডিং।

আরএসি টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

৯ দিনে রেকর্ড ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলে কত আয় রণবীরের ‘রামায়ণ’-এর?

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা