দুলাল সরকার খুনে তৃণমূলের ৩ নেতাকে জিজ্ঞাসাবাদ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা :তৃণমূল নেতা দুলাল ওরফে বাবলা সরকার খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে(Narendranath Tiwari) ডেকে পাঠায় পুলিশ। সেই সঙ্গে ডেকে পাঠানো হয় তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি(Dhirendranath Tiwari) এবং অখিলেশ তিওয়ারিকেও(Akhilesh Tiwari)। ইংলিশবাজার থানায়(Englishbazar P.S.) মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে বারোটা থেকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ইংলিশবাজার থানায় দফায় দফায় এই তিনজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ জানান, এই ঘটনায় আমাদের পারিবারের কেউ জড়িত নই। আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তবে আমরা পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করছি।

অন্যদিকে জানা যায়, ২০২২ সালে পৌরসভা ভোটে নন্দু শিবির এবং দুলাল শিবির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছিল। দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে নন্দু এবং তার ভাইকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পুলিশের অনুমান এই সূত্রেই দুলাল সরকার খুনের ঘটনায় জড়িত থাকতে পারে তারা। তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এদিন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সোমবার দুলাল বাবুর শ্রাদ্ধনুষ্ঠানের শেষে তার স্ত্রী সাংবাদিকদের জানান, দুলালবাবু চেয়ারম্যান হবেন এমন কথা চলছিল। তবে বিষয়টি আপনারা জানেন। এখন কিছু বলবো না। পুলিশ তদন্ত করছে। যাদের ক্ষমতার লোভ। কিছু মানুষের হিংসা। অনেকে পিছিয়ে যাচ্ছে। দুলাল সরকার বা বাবলা সরকার রাজনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। তারাই এ কাজ করেছে।ফের সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন মালদায় নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী।

তিনি বলেন,নিকৃষ্ট মনের মানুষ। যারা করেছে তাদের লোভ চাহিদা জন্য এমন কাজ করেছে। তবে এক ব্যক্তি নয় ,একাধিক ব্যক্তি রয়েছে এই খুনের ঘটনায়। নাম না করলেও কার্যত কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দিকে আঙুল তোলেন নিহত দুলাল চন্দ্র সরকারের স্ত্রী চৈতালি সরকার। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দুলাল চন্দ্র সরকারের স্ত্রী সাংবাদিকদের জানান তার স্বামী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ছিলেন। তিনি নিজে সব কাজ মিটে গেলে খুব শীঘ্রই কলকাতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে দেখা করবেন। চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে তিনি তার স্বামীর খুনের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বলেও জানান তিনি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের