ফের নয়া ষড়যন্ত্র, খালেদা দেশ ছাড়তেই জামায়াতের শীর্ষ নেতার সঙ্গে ‘একান্ত’ বৈঠকে মোল্লা ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যা করতে পারেনি, তাই কী কার্যকর করতে চলেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের ‘রাজাকার’ সরকার? বাংলাদেশের রাজনীতিতে কী কার্যকর হতে চলেছে ১৭ বছর আগের ‘মাইনাস টু ফর্মূলা’? প্রশ্নটা উঠেছে তার কারণ, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকি‍ৎসার জন্য দেশ ছাড়ার মুখেই নিজের রাজনৈতিক গুরু তথা জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে তড়িঘড়ি একান্ত বৈঠক করেছেন মোল্লা মুহাম্মদ ইউনূস। দুই তরফেই বৈঠককে সৌজন্য সাক্ষা‍ৎকার আখ্যা দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, বাংলাদেশের রাজনীতি থেকে খালেদা জিয়াকে ‘মাইনাস’ করার পরিকল্পনা কীভাবে কার্যকর করা হবে, তা নিয়েই আলোচনা হয়েছে। প্রয়োজনে খালেদাকে আর বাংলাদেশের মাটিতে ফিরতে দেওয়া হবে না বলেও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

২০০৭ সালে ত‍ৎকালীন সেনাপ্রধান মইন ইউ আমেদের সমর্থনপুষ্ঠ ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের জমানায় বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সরিয়ে দেওয়ার জন্য ‘মাইনাস টু ফর্মূলা’ কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ও বিএনপি’র একাংশ নেতাকে দিয়ে দলের অন্দরে বিদ্রোহ ঘটানো হয়েছিল। আর ওই ‘মাইনাস টু ফর্মূলা’র উদ্যোক্তা ছিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। যদিও দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নিচুতলার কর্মীরা বুক চিতিয়ে রুখে দাঁড়ানোয় ওই পরিকল্পনা কার্যকর করা যায়নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এবার মাইনাস টু ফর্মূলা কার্যকর করার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। প্রথমত, শেখ হাসিনা দেশ ছাড়ার পরে ছত্রভঙ্গ আওয়ামী লীগ নেতা-কর্মীরা। গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন তারা। এবার চিকি‍ৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন। ফলে বিএনপির একাংশকে কাজে লাগিয়ে দলের নেতৃত্ব দখল করানো খুব একটা সমস্যার হবে না।

সূত্রের খবর, ইতিমধ্যেই বিএনপির ভারত বিরোধী নেতাদের সঙ্গে ইউনূস সরকারের দুই উপদেষ্টা দফায়-দফায় বৈঠক করেছেন। দলের নেতৃত্ব দখল করলে প্রশাসনের তরফে সর্বাত্মক সাহায্য করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওই বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা হাফিজউদ্দিন আমেদ, গয়েশ্বর চন্দ্র রায়রা। তাছাড়া বিএনপির অন্দরে থাকা জামায়াত ও পাকিস্তানপন্থী নেতাদেরও এ বিষয়ে কাজহে লাগানো হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে কীভাবে বিএনপিকে দুর্বল করা যায়, তা নিয়েই মঙ্গলবার মোল্লা ইউনূসা ও জামায়াতের আমির শফিকুর রহমানের মধ্যে আলোচনা হয়েছে।

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!