Omicron: রক্ষা পাবে না কেউ, বলছেন এই বিজ্ঞানী

আক্রান্তের সংখ্যা কার্যত ঘণ্টায় ঘণ্টা বৃদ্ধি পাচ্ছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওমিক্রন নিয়ে আসছে একের পর এক উদ্বেগবার্তা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর এবার ভয়ঙ্কর বার্তা দিলেন বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক উলফগ্যাং প্রেগার। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেগার বলেন, করোনার নতুন এই প্রজাতি অত্যন্ত সংক্রামক। এই ভাইরাসের হাত থেকে কেউ পার পাবে না। প্রেগারের এই বার্তা যে নিঃসন্দহে উদ্বেগের, তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই।

কী বলেছেন প্রফেসর প্রেগার?

ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক উলফগ্যাং প্রেগার বলেন, ‘করোনার নতুন এই প্রজাতি অত্যান্ত সংক্রামক। এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া কার্যত অসম্ভব।’

অধ্যাপকের এই বার্তা যে নিছক গল্পগাঁথা নয়, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা কার্যত ঘণ্টায় ঘণ্টা বৃদ্ধি পাচ্ছে। করোনার নতুন এই ভ্যারিয়েন্টের প্রথম হদিশ মেলে গত নভেম্বরে। আর বছর শেষে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে লক্ষের ঘর ছাড়িয়ে গিয়েছে। আমেরিকায় ইতোমধ্যে এই ভাইরাস শিশুদের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকেও আশঙ্কার কথা শোনানো হয়েছে। বলা হয়েছে, নতুন বছরের শুরু থেকে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে মারাত্মক আকারে ছড়িয়ে পড়বে। শুরু হবে ওমিক্রন সুনামি।

শুরু হবে আর লেখা যাচ্ছে না। শুরু হয়ে গিয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে তাকিয়ে যেমন দেশ, তাকিয়ে গোটা বিশ্ব। প্রশ্ন এখন একটাই। কবে শেষ হবে ওমিক্রনের দাপট?

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের